হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বিএনপির শ্রদ্ধা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন


ঢাকা, ১৯ জানুয়ারি – বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি ও তার অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী।

রোববার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ জিয়াউর রহমানের মাজারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ফাতেহা পাঠ করে বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

এ সময় বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, আবদুস সালাম, কামরুজ্জামান রতন, মীর সরফত আলী সপু, সুলতান সালাউদ্দিন টুকু, ডা. রফিকুল ইসলাম, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, সাইফুল আলম নিরব, মীর নেওয়াজ আলী নেওয়াজ, আমিরুজ্জামান খান শিমুল, প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, মহানগর বিএনপির আমিনুল হক, রফিকুল আলম মজনুসহ প্রমুখ।

জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে সমাধিস্থলে ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল সহকারে জড়ো হন হাজার হাজার নেতাকর্মী। এ সময় ‘স্বাধীনতার ঘোষক জিয়া, লও লও লও সালাম’, ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া অন্তরে’, ‘টেকনাফ থেকে তেঁতুলিয়া, জিয়া তোমায় ভুলে নাই’ ইত্যাদি স্লোগানে সরব হয়ে ওঠে মাজার প্রাঙ্গণ।

শেরেবাংলা নগরে শ্রদ্ধার্ঘ অনুষ্ঠানে বিএনপি ছাড়াও মহানগর বিএনপি উত্তর-দক্ষিণ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, ড্যাব, সম্মিলিত পেশাজীবী পরিষদ, শ্রমিক দল, ছাত্র দল, ওলামা দল, মুক্তিযোদ্ধা দল, সম্মিলিত পেশাজীবী পরিষদ, জিয়াউর রহমান ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আলাদা আলাদাভাবে ফুল দেওয়া হয়। দুপুর ২টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনাসভা রয়েছে আজ।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বিএনপির শ্রদ্ধা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বিএনপির শ্রদ্ধা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৯ জানুয়ারি – বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি ও তার অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী।রোববার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ জিয়াউর রহমানের মাজারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ফাতেহা পাঠ করে বিশেষ মোনাজাত করা হয়।এ সময় বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, আবদুস সালাম, কামরুজ্জামান রতন, মীর সরফত আলী সপু, সুলতান সালাউদ্দিন টুকু, ডা. রফিকুল ইসলাম, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, সাইফুল আলম নিরব, মীর নেওয়াজ আলী নেওয়াজ, আমিরুজ্জামান খান শিমুল, প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, মহানগর বিএনপির আমিনুল হক, রফিকুল আলম মজনুসহ প্রমুখ।জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে সমাধিস্থলে ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল সহকারে জড়ো হন হাজার হাজার নেতাকর্মী। এ সময় ‘স্বাধীনতার ঘোষক জিয়া, লও লও লও সালাম’, ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া অন্তরে’, ‘টেকনাফ থেকে তেঁতুলিয়া, জিয়া তোমায় ভুলে নাই’ ইত্যাদি স্লোগানে সরব হয়ে ওঠে মাজার প্রাঙ্গণ।শেরেবাংলা নগরে শ্রদ্ধার্ঘ অনুষ্ঠানে বিএনপি ছাড়াও মহানগর বিএনপি উত্তর-দক্ষিণ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, ড্যাব, সম্মিলিত পেশাজীবী পরিষদ, শ্রমিক দল, ছাত্র দল, ওলামা দল, মুক্তিযোদ্ধা দল, সম্মিলিত পেশাজীবী পরিষদ, জিয়াউর রহমান ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আলাদা আলাদাভাবে ফুল দেওয়া হয়। দুপুর ২টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনাসভা রয়েছে আজ। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×