হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জি২০তে জেলেনস্কিকে আমন্ত্রণ জানাবে না ভারত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৫ এপ্রিল ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন


নয়াদিল্লি, ১৪ এপ্রিল – ইউক্রেনের অনুরোধ সত্ত্বেও দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আগামী সেপ্টেম্বরের জি২০ শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানাবে না ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়েলর মুখপাত্র অরিন্দম বাগচী শুক্রবার এমন ইঙ্গিতই দিয়েছেন।

সম্প্রতি ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী এমিন জাপারোভা নয়াদিল্লি সফরে এসে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অনুরোধ করেছিলেন, সেপ্টেম্বরে ভারতে জি২০-এর শীর্ষ সম্মেলনে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হোক।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

এ প্রসঙ্গে অরিন্দম বলেছেন, ‘জি২০-তে কারা আমন্ত্রিত, তা এর আগেই জানিয়েছেন পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা। সেই তালিকায় নতুন নাম যুক্ত হওয়ার সম্ভাবনা নেই।’

তাৎপর্যপূর্ণভাবে, কোয়াত্রার সেই তালিকায় ছিল না ইউক্রেনের প্রেসিডেন্টের নাম।

কূটনৈতিক সূত্রের মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এখনও পর্যন্ত জি২০-র পররাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী পর্যায়ের বৈঠক যথেষ্ট সফল হয়নি। সম্ভব হয়নি যৌথ ঘোষণাপত্র প্রকাশ করা। শীর্ষ সম্মেলনে যোগ দিতে অন্য সদস্য রাষ্ট্রের প্রধানদের পাশাপাশি ভারতে আসার কথা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। স্বাভাবিকভাবেই, এই আসরে ইউক্রেনের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানালে সম্মেলন কার্যত ভেস্তে যেতে পারে। আয়োজক এবং সভাপতি রাষ্ট্র হিসেবে ভারত কখনওই তা চাইবে না বলে কূটনৈতিক শিবির মনে করছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৪ এপ্রিল ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জি২০তে জেলেনস্কিকে আমন্ত্রণ জানাবে না ভারত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জি২০তে জেলেনস্কিকে আমন্ত্রণ জানাবে না ভারত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৫ এপ্রিল ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ১৪ এপ্রিল – ইউক্রেনের অনুরোধ সত্ত্বেও দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আগামী সেপ্টেম্বরের জি২০ শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানাবে না ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়েলর মুখপাত্র অরিন্দম বাগচী শুক্রবার এমন ইঙ্গিতই দিয়েছেন। সম্প্রতি ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী এমিন জাপারোভা নয়াদিল্লি সফরে এসে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অনুরোধ করেছিলেন, সেপ্টেম্বরে ভারতে জি২০-এর শীর্ষ সম্মেলনে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হোক। এ প্রসঙ্গে অরিন্দম বলেছেন, ‘জি২০-তে কারা আমন্ত্রিত, তা এর আগেই জানিয়েছেন পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা। সেই তালিকায় নতুন নাম যুক্ত হওয়ার সম্ভাবনা নেই।’ তাৎপর্যপূর্ণভাবে, কোয়াত্রার সেই তালিকায় ছিল না ইউক্রেনের প্রেসিডেন্টের নাম। কূটনৈতিক সূত্রের মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এখনও পর্যন্ত জি২০-র পররাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী পর্যায়ের বৈঠক যথেষ্ট সফল হয়নি। সম্ভব হয়নি যৌথ ঘোষণাপত্র প্রকাশ করা। শীর্ষ সম্মেলনে যোগ দিতে অন্য সদস্য রাষ্ট্রের প্রধানদের পাশাপাশি ভারতে আসার কথা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। স্বাভাবিকভাবেই, এই আসরে ইউক্রেনের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানালে সম্মেলন কার্যত ভেস্তে যেতে পারে। আয়োজক এবং সভাপতি রাষ্ট্র হিসেবে ভারত কখনওই তা চাইবে না বলে কূটনৈতিক শিবির মনে করছে। সূত্র: বাংলাদেশ জার্নালএম ইউ/১৪ এপ্রিল ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×