হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জুনে ১৩১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৩ জুলাই ২০২২, ১০:২৫ অপরাহ্ন

জুন মাসে ১৩১ কোটি ৫৮ লাখ ৮৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী, অস্ত্র ও গোলাবারুদ এবং মাদকদ্রব্য জব্দ করেছে সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

একই সময়ে মাদক পাচার ও চোরাচালানে জড়িত ২২৮ জন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করায় ২৬৮ দেশীয় নাগরিক ও ১৫ জন ভারতীয়কে আটক করে বিজিবি। বিজিবি সদর দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, সীমান্তবর্তী এলাকায় জব্দ মাদকের মধ্যে রয়েছে ১১ লাখ ৭৮ হাজার ২৮৬ পিস ইয়াবা, ৫ কেজি ৩৫০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ২৯ হাজার ৮৭৬ বোতল ফেনসিডিল, ১১ হাজার ৬৬৭ বোতল বিদেশি মদ, ১২৭ লিটার বাংলা মদ, ২ হাজার ৪৮২ ক্যান বিয়ার, ২ হাজার ৯৪৯ কেজি গাঁজা, ৮ কেজি ৩৯৯ গ্রাম হেরোইন, ৩৬ হাজার ৫৭৩টি ইনজেকশন, ৫ হাজার ৪০০টি ইস্কাফ সিরাপ, ৫২১ বোতল এমকেডিল-কফিডিল, ৮ হাজার ২২১টি এ্যানেগ্রা-সেনেগ্রা ট্যাবলেট, ৯২ হাজার ৪০৬টি বিভিন্ন প্রকার ওষুধ এবং ৯৩ হাজার ১১১টি অন্যান্য ট্যাবলেট।

জব্দ করা চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ১৮ কেজি ৮৮৯ গ্রাম স্বর্ণ, ৫ কেজি রূপা, ৮৬ হাজার ৪২৩টি কসমেটিক্স সামগ্রী, ২ হাজার ৫৫২টি ইমিটেশন গহনা, ১০ হাজার ১৪৫টি শাড়ি, ৯ হাজার ৩৭৯টি থ্রিপিস, শার্টপিস, চাদর ও কম্বল, ৫ হাজার ২৪৯টি তৈরি পোশাক, ১ হাজার ২১০ ঘনফুট কাঠ, ৪ হাজার ৯০৯ কেজি চা পাতা, ৩১ হাজার ৬০০ কেজি কয়লা, ৫টি কষ্টি পাথরের মূর্তি, ৭৭০ বোতল কীটনাশক, ৩টি ট্রাক ও কাভার্ডভ্যান, ৫টি প্রাইভেটকার ও মাইক্রোবাস, ৩টি পিকআপ, ৩৫টি সিএনজি ও ইজিবাইক এবং ৫৭টি মোটরসাইকেল।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ৭টি পিস্তল, একটি রিভলবার, ৫টি বন্দুক, ২টি গান, ১৪ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন এবং ৫টি ককটেল।

যোগাযোগ করা হলে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, বিজিবির অভিযানের মধ্যে সীমান্তে ইয়াবাসহ মাদকসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকায় ২২৮ জনকে গ্রেপ্তার করা হয়। বর্ডার আইন লঙ্ঘন করে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করায় ২৬৮ বাংলাদেশি ও ১৫ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে বিজিবি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

জুনে ১৩১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জুনে ১৩১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৩ জুলাই ২০২২, ১০:২৫ অপরাহ্ন
Print Image
জুন মাসে ১৩১ কোটি ৫৮ লাখ ৮৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী, অস্ত্র ও গোলাবারুদ এবং মাদকদ্রব্য জব্দ করেছে সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সময়ে মাদক পাচার ও চোরাচালানে জড়িত ২২৮ জন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করায় ২৬৮ দেশীয় নাগরিক ও ১৫ জন ভারতীয়কে আটক করে বিজিবি। বিজিবি সদর দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, সীমান্তবর্তী এলাকায় জব্দ মাদকের মধ্যে রয়েছে ১১ লাখ ৭৮ হাজার ২৮৬ পিস ইয়াবা, ৫ কেজি ৩৫০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ২৯ হাজার ৮৭৬ বোতল ফেনসিডিল, ১১ হাজার ৬৬৭ বোতল বিদেশি মদ, ১২৭ লিটার বাংলা মদ, ২ হাজার ৪৮২ ক্যান বিয়ার, ২ হাজার ৯৪৯ কেজি গাঁজা, ৮ কেজি ৩৯৯ গ্রাম হেরোইন, ৩৬ হাজার ৫৭৩টি ইনজেকশন, ৫ হাজার ৪০০টি ইস্কাফ সিরাপ, ৫২১ বোতল এমকেডিল-কফিডিল, ৮ হাজার ২২১টি এ্যানেগ্রা-সেনেগ্রা ট্যাবলেট, ৯২ হাজার ৪০৬টি বিভিন্ন প্রকার ওষুধ এবং ৯৩ হাজার ১১১টি অন্যান্য ট্যাবলেট। জব্দ করা চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ১৮ কেজি ৮৮৯ গ্রাম স্বর্ণ, ৫ কেজি রূপা, ৮৬ হাজার ৪২৩টি কসমেটিক্স সামগ্রী, ২ হাজার ৫৫২টি ইমিটেশন গহনা, ১০ হাজার ১৪৫টি শাড়ি, ৯ হাজার ৩৭৯টি থ্রিপিস, শার্টপিস, চাদর ও কম্বল, ৫ হাজার ২৪৯টি তৈরি পোশাক, ১ হাজার ২১০ ঘনফুট কাঠ, ৪ হাজার ৯০৯ কেজি চা পাতা, ৩১ হাজার ৬০০ কেজি কয়লা, ৫টি কষ্টি পাথরের মূর্তি, ৭৭০ বোতল কীটনাশক, ৩টি ট্রাক ও কাভার্ডভ্যান, ৫টি প্রাইভেটকার ও মাইক্রোবাস, ৩টি পিকআপ, ৩৫টি সিএনজি ও ইজিবাইক এবং ৫৭টি মোটরসাইকেল। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ৭টি পিস্তল, একটি রিভলবার, ৫টি বন্দুক, ২টি গান, ১৪ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন এবং ৫টি ককটেল। যোগাযোগ করা হলে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, বিজিবির অভিযানের মধ্যে সীমান্তে ইয়াবাসহ মাদকসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকায় ২২৮ জনকে গ্রেপ্তার করা হয়। বর্ডার আইন লঙ্ঘন করে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করায় ২৬৮ বাংলাদেশি ও ১৫ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে বিজিবি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×