হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জুলাইয়ের আরো দুই হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন


ঢাকা, ৩০ মার্চ – জুলাই গণঅভ্যুত্থানের সময়কার আরো দুটি হত্যা মামলায় বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। দুই তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম এ আদেশ দেন।

ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

চাপের মুখে নতি স্বীকার নয়, সমতার ভিত্তিতে সংলাপে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান

আদালত সূত্রে জানা যায় এদিন এই দুই মামলায় আসামির জামিন আবেদন করা হলে আদালত তা নাকচ করে দেন।

গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে পুলিশ তাকে প্রথম গ্রেপ্তার করে। এরপর তাকে আরো পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল।

নিম্ন আদালতে জামিন না পেয়ে তিনি উচ্চ আদালতে পৃথক পাঁচটি জামিন আবেদন করেন। এসব আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট জামিন প্রশ্নে রুল জারি করেন। এর মধ্যেই তাকে ঢাকার যাত্রাবাড়ী ও আদাবর থানার পৃথক দুটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।

শুনানিকালে সাবেক এই প্রধান বিচারপতিকে আদালতে হাজির করা হয়।

রাষ্ট্রপক্ষে ওমর ফারুক ফারুকী তাকে গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন এবং আদালত আবেদন মঞ্জুর করেন। আসামিপক্ষে আইনজীবী মোনায়েম কবীর জামিন আবেদন করলেও তা নামঞ্জুর হয়।

উল্লেখ্য এ বি এম খায়রুল হক ২০১০ সালের ১ অক্টোবর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেয়। ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ হয়ে যায়। অবসরের পর তিনি আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন এবং ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর পদত্যাগ করেন।

এনএন/ ৩০ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জুলাইয়ের আরো দুই হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জুলাইয়ের আরো দুই হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩০ মার্চ – জুলাই গণঅভ্যুত্থানের সময়কার আরো দুটি হত্যা মামলায় বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। দুই তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম এ আদেশ দেন।ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।আদালত সূত্রে জানা যায় এদিন এই দুই মামলায় আসামির জামিন আবেদন করা হলে আদালত তা নাকচ করে দেন।গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে পুলিশ তাকে প্রথম গ্রেপ্তার করে। এরপর তাকে আরো পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল।নিম্ন আদালতে জামিন না পেয়ে তিনি উচ্চ আদালতে পৃথক পাঁচটি জামিন আবেদন করেন। এসব আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট জামিন প্রশ্নে রুল জারি করেন। এর মধ্যেই তাকে ঢাকার যাত্রাবাড়ী ও আদাবর থানার পৃথক দুটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।শুনানিকালে সাবেক এই প্রধান বিচারপতিকে আদালতে হাজির করা হয়।রাষ্ট্রপক্ষে ওমর ফারুক ফারুকী তাকে গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন এবং আদালত আবেদন মঞ্জুর করেন। আসামিপক্ষে আইনজীবী মোনায়েম কবীর জামিন আবেদন করলেও তা নামঞ্জুর হয়।উল্লেখ্য এ বি এম খায়রুল হক ২০১০ সালের ১ অক্টোবর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেয়। ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ হয়ে যায়। অবসরের পর তিনি আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন এবং ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর পদত্যাগ করেন।এনএন/ ৩০ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×