হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জুলাইয়ের শহীদ ও আহতদের উপহার নতুন বাংলাদেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন


ঢাকা, ১৩ আগস্ট – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখানে কেউ বেশিদিন অন্যায় করে টিকে থাকতে পারে না। আগামীতে যদি কোনো স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠতে চায়, আমরা আবার মাঠে নামব।

বুধবার (১৩ আগস্ট) বিকালে ঢাকার মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরী ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন-২০২৫’ এ আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, জুলাইয়ের শহীদ-আহতের উপহার নতুন বাংলাদেশ, এই রাষ্ট্রকে রক্ষা করা হবে প্রতিদিনের অঙ্গীকার। তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে উপদেষ্টা বলেন, অন্যায়ের বিরুদ্ধে ঐতিহাসিক এই আন্দোলনে কমবয়সী শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে নারী শিক্ষার্থীদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন , এত বড় অন্যায়-অত্যাচার, অসংখ্য আহত ও নিহত — বাংলাদেশের ইতিহাসে এত স্বল্প সময়ে এর আগে কখনো ঘটেনি।

দেশের পুষ্টি ও খাদ্য নিরাপত্তার প্রসঙ্গ তুলে তিনি বলেন, মাছ, মাংস, দুধ ও ডিম না খেলে সুস্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত হবে না। গ্রামের মায়েরা গরু-ছাগল লালন পালন করে সন্তানের শিক্ষার খরচ বহন করছেন — তাদের অবদান অপরিসীম। তবুও গ্রামীণ নারীরা এখনো সমাজে বঞ্চিত এবং তাদের মর্যাদা পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। তাই তাদের ন্যায্য মূল্য নিশ্চিত করে সম্মান দিতে হবে।

পরে উপদেষ্টা জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৩ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জুলাইয়ের শহীদ ও আহতদের উপহার নতুন বাংলাদেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জুলাইয়ের শহীদ ও আহতদের উপহার নতুন বাংলাদেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৩ আগস্ট – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখানে কেউ বেশিদিন অন্যায় করে টিকে থাকতে পারে না। আগামীতে যদি কোনো স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠতে চায়, আমরা আবার মাঠে নামব।বুধবার (১৩ আগস্ট) বিকালে ঢাকার মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরী ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন-২০২৫’ এ আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, জুলাইয়ের শহীদ-আহতের উপহার নতুন বাংলাদেশ, এই রাষ্ট্রকে রক্ষা করা হবে প্রতিদিনের অঙ্গীকার। তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।শিক্ষার্থীদের উদ্দেশে উপদেষ্টা বলেন, অন্যায়ের বিরুদ্ধে ঐতিহাসিক এই আন্দোলনে কমবয়সী শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে নারী শিক্ষার্থীদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন , এত বড় অন্যায়-অত্যাচার, অসংখ্য আহত ও নিহত — বাংলাদেশের ইতিহাসে এত স্বল্প সময়ে এর আগে কখনো ঘটেনি।দেশের পুষ্টি ও খাদ্য নিরাপত্তার প্রসঙ্গ তুলে তিনি বলেন, মাছ, মাংস, দুধ ও ডিম না খেলে সুস্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত হবে না। গ্রামের মায়েরা গরু-ছাগল লালন পালন করে সন্তানের শিক্ষার খরচ বহন করছেন — তাদের অবদান অপরিসীম। তবুও গ্রামীণ নারীরা এখনো সমাজে বঞ্চিত এবং তাদের মর্যাদা পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। তাই তাদের ন্যায্য মূল্য নিশ্চিত করে সম্মান দিতে হবে।পরে উপদেষ্টা জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১৩ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×