হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জুলাইয়ে দেশে রেমিট্যান্স এলো ২৪৮ কোটি ডলার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৩ আগস্ট ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন


ঢাকা, ০৩ আগস্ট – চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বৈধ চ্যানেলে ২৪৮ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের জুলাইয়ে এ পরিমাণ ছিল ১৯১ কোটি ডলার। অর্থাৎ এক বছরে রেমিট্যান্স বেড়েছে ৫৬ কোটি ৪১ লাখ ডলার বা ২৯ দশমিক ৪৮ শতাংশ।

গত বছর জুলাই আন্দোলনের সময় সরকারকে অসহযোগিতার ডাক দেওয়ায় রেমিট্যান্স কমে গিয়েছিল। এরপর ৫ আগস্ট সরকার পতনের পর অর্থপাচারের বিরুদ্ধে কড়াকড়ি এবং ডলার দরে স্থিতিশীলতার কারণে প্রবাসী আয় বাড়তে শুরু করে।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে মোট ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার প্রবাসী আয় দেশে এসেছে, যা আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮২ শতাংশ বেশি। মূলত অর্থপাচার কমে যাওয়ায় ব্যাংক ও খোলাবাজারে ডলারের দরে আর পার্থক্য নেই, এবং ব্যাংকের মাধ্যমে পাঠালে আড়াই শতাংশ প্রণোদনা থাকায় রেমিট্যান্স বাড়ছে।

রিজার্ভ পরিস্থিতিও উন্নত হয়েছে। জুন শেষে বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৭৭ বিলিয়ন ডলার, যা গত ২৮ মাসের মধ্যে সর্বোচ্চ। বিপিএম ৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২৬ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। ২০২১ সালের আগস্টে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারের রিজার্ভ ছিল, যা আওয়ামী লীগ পতনের সময় নেমে আসে ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০৩ আগস্ট ২০২৫

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::জুলাইয়ে দেশে রেমিট্যান্স এলো ২৪৮ কোটি ডলার first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জুলাইয়ে দেশে রেমিট্যান্স এলো ২৪৮ কোটি ডলার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জুলাইয়ে দেশে রেমিট্যান্স এলো ২৪৮ কোটি ডলার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৩ আগস্ট – চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বৈধ চ্যানেলে ২৪৮ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের জুলাইয়ে এ পরিমাণ ছিল ১৯১ কোটি ডলার। অর্থাৎ এক বছরে রেমিট্যান্স বেড়েছে ৫৬ কোটি ৪১ লাখ ডলার বা ২৯ দশমিক ৪৮ শতাংশ। গত বছর জুলাই আন্দোলনের সময় সরকারকে অসহযোগিতার ডাক দেওয়ায় রেমিট্যান্স কমে গিয়েছিল। এরপর ৫ আগস্ট সরকার পতনের পর অর্থপাচারের বিরুদ্ধে কড়াকড়ি এবং ডলার দরে স্থিতিশীলতার কারণে প্রবাসী আয় বাড়তে শুরু করে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে মোট ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার প্রবাসী আয় দেশে এসেছে, যা আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮২ শতাংশ বেশি। মূলত অর্থপাচার কমে যাওয়ায় ব্যাংক ও খোলাবাজারে ডলারের দরে আর পার্থক্য নেই, এবং ব্যাংকের মাধ্যমে পাঠালে আড়াই শতাংশ প্রণোদনা থাকায় রেমিট্যান্স বাড়ছে। রিজার্ভ পরিস্থিতিও উন্নত হয়েছে। জুন শেষে বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৭৭ বিলিয়ন ডলার, যা গত ২৮ মাসের মধ্যে সর্বোচ্চ। বিপিএম ৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২৬ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। ২০২১ সালের আগস্টে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারের রিজার্ভ ছিল, যা আওয়ামী লীগ পতনের সময় নেমে আসে ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে। সূত্র: বাংলাদেশ জার্নাল এনএন/ ০৩ আগস্ট ২০২৫সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::জুলাইয়ে দেশে রেমিট্যান্স এলো ২৪৮ কোটি ডলার first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×