হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রাজধানীর আগারগাঁও থেকে তালিকাভুক্ত চাঁদাবাজ ‘স্মার্ট হাসান’ গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন


ঢাকা, ১৩ সেপ্টেম্বর – রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তালিকাভুক্ত চাঁদাবাজ মেহেদী হাসান ওরফে স্মার্ট হাসানকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গত ২৫ আগস্ট মোহাম্মদপুর সেনা ক্যাম্পে অভিযোগ আসে স্মার্ট হাসান বিভিন্ন হাসপাতালের অ্যাম্বুলেন্স থেকে চাঁদা আদায় করতেন। আদায়কৃত অর্থ তিনি পাঠাতেন তার গডফাদার জাহিদ মোড়লের কাছে, যিনি বহিষ্কৃত যুবদল নেতা এবং বর্তমানে পলাতক। সময়মতো টাকা না দেওয়ায় হাসানের সহযোগীরা কয়েকজন অ্যাম্বুলেন্স মালিককে মারধর করে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

ঘটনার পর থেকেই স্মার্ট হাসান আত্মগোপনে ছিলেন। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর সেনা ক্যাম্পের একটি বিশেষ দল আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে হাসানকে গ্রেপ্তার করে।

বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা জানান, হাসানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আমাদের কাছে আসার পর থেকেই অভিযান চলছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় অবশেষে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শেরে বাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে হাসানের বিরুদ্ধে পূর্বে সাধারণ ডায়েরি (জিডি) ও বিভিন্ন অভিযোগ করা ভুক্তভোগীরা তার গ্রেপ্তারের খবর শুনে শেরে বাংলা নগর থানায় মামলা করতে গেছেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রাজধানীর আগারগাঁও থেকে তালিকাভুক্ত চাঁদাবাজ ‘স্মার্ট হাসান’ গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রাজধানীর আগারগাঁও থেকে তালিকাভুক্ত চাঁদাবাজ ‘স্মার্ট হাসান’ গ্রেপ্তার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৩ সেপ্টেম্বর – রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তালিকাভুক্ত চাঁদাবাজ মেহেদী হাসান ওরফে স্মার্ট হাসানকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গত ২৫ আগস্ট মোহাম্মদপুর সেনা ক্যাম্পে অভিযোগ আসে স্মার্ট হাসান বিভিন্ন হাসপাতালের অ্যাম্বুলেন্স থেকে চাঁদা আদায় করতেন। আদায়কৃত অর্থ তিনি পাঠাতেন তার গডফাদার জাহিদ মোড়লের কাছে, যিনি বহিষ্কৃত যুবদল নেতা এবং বর্তমানে পলাতক। সময়মতো টাকা না দেওয়ায় হাসানের সহযোগীরা কয়েকজন অ্যাম্বুলেন্স মালিককে মারধর করে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।ঘটনার পর থেকেই স্মার্ট হাসান আত্মগোপনে ছিলেন। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর সেনা ক্যাম্পের একটি বিশেষ দল আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে হাসানকে গ্রেপ্তার করে।বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা জানান, হাসানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আমাদের কাছে আসার পর থেকেই অভিযান চলছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় অবশেষে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শেরে বাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।এদিকে হাসানের বিরুদ্ধে পূর্বে সাধারণ ডায়েরি (জিডি) ও বিভিন্ন অভিযোগ করা ভুক্তভোগীরা তার গ্রেপ্তারের খবর শুনে শেরে বাংলা নগর থানায় মামলা করতে গেছেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×