হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জুলাইয়ে রাজস্ব আদায় ১৫.৩৮ শতাংশ বেড়েছে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩, ১১:০৭ অপরাহ্ন


ঢাকা, ২৫ আগস্ট – বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যে সন্তোষজনক আদায়ের মাধ্যমে অর্থবছর শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইতে এর আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৩৮ শতাংশ বেশি রাজস্ব আদায় হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরিসংখ্যান বিভাগ থেকে এ তথ্য মিলেছে।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ

এনবিআরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জুলাই মাসে তারা রাজস্ব আদায় করেছে ২০ হাজার ৫৬১ কোটি টাকার। অবশ্য তা সত্ত্বেও লক্ষ্যমাত্রা থেকে প্রায় ২ হাজার কোটি টাকা কম আদায় হয়েছে।

জুলাইয়ে মূল্য সংযোজন কর (ভ্যাট)-এ প্রবৃদ্ধি হয়েছে ২১ দশমিক ৫১ শতাংশ। জুলাইয়ে ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৭ হাজার ৯৮৩ কোটি টাকা। আদায় হয়েছে ৭ হাজার ৬৫৪ কোটি টাকা।

গত অর্থবছরে আমদানি ও রপ্তানি শুল্ক আদায়ে মন্দাভাব থাকলেও চলতি অর্থবছরের প্রথম মাসে ১৩ দশমিক ৭০ প্রবৃদ্ধি হয়েছে এ খাত থেকে। ৭ হাজার ১৬২ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৭ হাজার ৬৯৩ কোটি টাকা।

অপেক্ষাকৃত কম আদায় হয়েছে আয়কর খাত থেকে। এ খাতে ৯ দশমিক ৬৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ৭ হাজার ২৮১ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে জুলাইয়ে আদায় হয়েছে ৫ হাজার ২১৩ কোটি টাকা।

এই তিন খাত মিলিয়ে জুলাইয়ে লক্ষ্যমাত্রা অর্জনের হার ৯১ দশমিক ৬৭ শতাংশ, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ১১ শতাংশ বেশি। ২০২২-২৩ এর জুলাইয়ে লক্ষ্যমাত্রা অর্জনের হার ছিল ৮৬ দশমিক ৫৭ শতাংশ।

চলতি অর্থবছর এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্য ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা। । যার মধ্যে মূসক থেকে ১ লাখ ৫৯ হাজার ১০০ কোটি টাকা, আয়কর থেকে ১ লাখ ৫৪ হাজার ৮০০ কোটি টাকা ও আমদানি-রপ্তানি শুল্ক থেকে ১ লাখ ১৬ হাজার ১০০ কোটি টাকা লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এ হিসাবে জুলাই মাসের কৌশলগত লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আদায় কিছুটা কম হয়েছে।

এনবিআরের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব গ্রোথ ছিলো ১০ শতাংশের সামান্য বেশি, আর গত পাঁচ বছরে গড়ে গ্রোথ ছিলো ১১ শতাংশের কাছাকাছি। এর মধ্যে করোনার অর্থবছর ২০২০-২১ এ নেগেটিভ গ্রোথ হয়েছিল।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৫ আগস্ট ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::জুলাইয়ে রাজস্ব আদায় ১৫.৩৮ শতাংশ বেড়েছে first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

জুলাইয়ে রাজস্ব আদায় ১৫.৩৮ শতাংশ বেড়েছে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জুলাইয়ে রাজস্ব আদায় ১৫.৩৮ শতাংশ বেড়েছে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৫ আগস্ট – বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যে সন্তোষজনক আদায়ের মাধ্যমে অর্থবছর শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইতে এর আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৩৮ শতাংশ বেশি রাজস্ব আদায় হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরিসংখ্যান বিভাগ থেকে এ তথ্য মিলেছে। এনবিআরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জুলাই মাসে তারা রাজস্ব আদায় করেছে ২০ হাজার ৫৬১ কোটি টাকার। অবশ্য তা সত্ত্বেও লক্ষ্যমাত্রা থেকে প্রায় ২ হাজার কোটি টাকা কম আদায় হয়েছে। জুলাইয়ে মূল্য সংযোজন কর (ভ্যাট)-এ প্রবৃদ্ধি হয়েছে ২১ দশমিক ৫১ শতাংশ। জুলাইয়ে ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৭ হাজার ৯৮৩ কোটি টাকা। আদায় হয়েছে ৭ হাজার ৬৫৪ কোটি টাকা। গত অর্থবছরে আমদানি ও রপ্তানি শুল্ক আদায়ে মন্দাভাব থাকলেও চলতি অর্থবছরের প্রথম মাসে ১৩ দশমিক ৭০ প্রবৃদ্ধি হয়েছে এ খাত থেকে। ৭ হাজার ১৬২ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৭ হাজার ৬৯৩ কোটি টাকা। অপেক্ষাকৃত কম আদায় হয়েছে আয়কর খাত থেকে। এ খাতে ৯ দশমিক ৬৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ৭ হাজার ২৮১ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে জুলাইয়ে আদায় হয়েছে ৫ হাজার ২১৩ কোটি টাকা। এই তিন খাত মিলিয়ে জুলাইয়ে লক্ষ্যমাত্রা অর্জনের হার ৯১ দশমিক ৬৭ শতাংশ, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ১১ শতাংশ বেশি। ২০২২-২৩ এর জুলাইয়ে লক্ষ্যমাত্রা অর্জনের হার ছিল ৮৬ দশমিক ৫৭ শতাংশ। চলতি অর্থবছর এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্য ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা। । যার মধ্যে মূসক থেকে ১ লাখ ৫৯ হাজার ১০০ কোটি টাকা, আয়কর থেকে ১ লাখ ৫৪ হাজার ৮০০ কোটি টাকা ও আমদানি-রপ্তানি শুল্ক থেকে ১ লাখ ১৬ হাজার ১০০ কোটি টাকা লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এ হিসাবে জুলাই মাসের কৌশলগত লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আদায় কিছুটা কম হয়েছে। এনবিআরের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব গ্রোথ ছিলো ১০ শতাংশের সামান্য বেশি, আর গত পাঁচ বছরে গড়ে গ্রোথ ছিলো ১১ শতাংশের কাছাকাছি। এর মধ্যে করোনার অর্থবছর ২০২০-২১ এ নেগেটিভ গ্রোথ হয়েছিল। সূত্র: বাংলাদেশ জার্নাল আইএ/ ২৫ আগস্ট ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::জুলাইয়ে রাজস্ব আদায় ১৫.৩৮ শতাংশ বেড়েছে first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×