হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জুলাই আন্দোলনকারীদের গুলি করা হয় উঁচু জায়গা বা হেলিকপ্টার থেকে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন


ঢাকা, ২৬ আগস্ট – ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের তৎকালীন আওয়ামী লীগ সরকার-সমর্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কিছু চিকিৎসক জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ রোগীদের চিকিৎসা দিতে অতি উৎসাহী হতে চিকিৎসকদের বারণ করেছিলেন। তাই গুলিবিদ্ধ রোগীদের চিকিৎসায় বাধা দিতে হাসপাতালের পাঁচ চিকিৎসককে ২৫ জুলাই বদলি করা হয়েছিল।

মঙ্গলবার (২৬ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে এসব কথা বলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের আবাসিক সার্জন মোস্তাক আহমেদ। তিনি বলেন, স্বাচিপের চিকিৎসকরা বলেছিলেন, ‘এরা (আন্দোলনকারী) সন্ত্রাসী, এদের চিকিৎসা দেওয়া যাবে না।’

আরও পড়ুন

চকরিয়ায় রাতের আঁধারে মশাল জ্বেলে ঝটিকা মিছিল যুবলীগ ছাত্রলীগের তিন নেতাকর্মী আটক

গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলায় ২৭তম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনাল-১-এ মোস্তাক আহমেদ এই জবানবন্দি দেন।

ডা. মোস্তাক আহমেদ জবানবন্দিতে বলেন, গত বছর ১৯, ২০, ২১ জুলাই এবং ৪ ও ৫ আগস্ট বেশি সংখ্যক রোগীকে চিকিৎসা প্রদান করি। বেশির ভাগ আগত গুলিবিদ্ধ রোগীর গুলির ডিরেকশন ছিল ওপর থেকে নিচের দিকে। ক্যাজুয়ালটি বিভাগে চাকরি করার সুবাদে আমি আগেও গুলিবিদ্ধ রোগীদের চিকিৎসা করেছি। সাধারণত গুলির ডিরেকশন থাকে নিচ থেকে ওপরে দিকে বা সমান্তরালভাবে। সে সময় রোগীরা জানায়, তাদের উঁচু জায়গা থেকে বা হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। কোনো কোনো রোগীর ক্ষেত্রে মাথায় গুলি লেগে তা পিঠ দিয়ে বের হয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘আমি এমন একটি ঘটনার সাক্ষী যেখানে বাবা-ছেলে দুজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আসেন। বাবা হাসপাতালে মারা যান। ছেলে আক্ষেপ করে বলেন, বাবাকে আমি বাঁচাতে পারলাম না। গুলিতে আহত বেশির ভাগ রোগীর বয়স ২০-৩০ ।’

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৬ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জুলাই আন্দোলনকারীদের গুলি করা হয় উঁচু জায়গা বা হেলিকপ্টার থেকে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জুলাই আন্দোলনকারীদের গুলি করা হয় উঁচু জায়গা বা হেলিকপ্টার থেকে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৬ আগস্ট – ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের তৎকালীন আওয়ামী লীগ সরকার-সমর্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কিছু চিকিৎসক জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ রোগীদের চিকিৎসা দিতে অতি উৎসাহী হতে চিকিৎসকদের বারণ করেছিলেন। তাই গুলিবিদ্ধ রোগীদের চিকিৎসায় বাধা দিতে হাসপাতালের পাঁচ চিকিৎসককে ২৫ জুলাই বদলি করা হয়েছিল।মঙ্গলবার (২৬ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে এসব কথা বলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের আবাসিক সার্জন মোস্তাক আহমেদ। তিনি বলেন, স্বাচিপের চিকিৎসকরা বলেছিলেন, ‘এরা (আন্দোলনকারী) সন্ত্রাসী, এদের চিকিৎসা দেওয়া যাবে না।’গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলায় ২৭তম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনাল-১-এ মোস্তাক আহমেদ এই জবানবন্দি দেন।ডা. মোস্তাক আহমেদ জবানবন্দিতে বলেন, গত বছর ১৯, ২০, ২১ জুলাই এবং ৪ ও ৫ আগস্ট বেশি সংখ্যক রোগীকে চিকিৎসা প্রদান করি। বেশির ভাগ আগত গুলিবিদ্ধ রোগীর গুলির ডিরেকশন ছিল ওপর থেকে নিচের দিকে। ক্যাজুয়ালটি বিভাগে চাকরি করার সুবাদে আমি আগেও গুলিবিদ্ধ রোগীদের চিকিৎসা করেছি। সাধারণত গুলির ডিরেকশন থাকে নিচ থেকে ওপরে দিকে বা সমান্তরালভাবে। সে সময় রোগীরা জানায়, তাদের উঁচু জায়গা থেকে বা হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। কোনো কোনো রোগীর ক্ষেত্রে মাথায় গুলি লেগে তা পিঠ দিয়ে বের হয়ে যায়।’তিনি আরও বলেন, ‘আমি এমন একটি ঘটনার সাক্ষী যেখানে বাবা-ছেলে দুজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আসেন। বাবা হাসপাতালে মারা যান। ছেলে আক্ষেপ করে বলেন, বাবাকে আমি বাঁচাতে পারলাম না। গুলিতে আহত বেশির ভাগ রোগীর বয়স ২০-৩০ ।’সূত্র: জাগো নিউজএনএন/ ২৬ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×