হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের খসড়ায় অস্পষ্টতা বিদ্যমান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন


ঢাকা, ২৯ অক্টোবর – জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের খসড়ায় অস্পষ্টতা রয়েছে এবং তা আগামীর রাজনীতিকে কঠিন করে তুলতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

দলের মহাসচিব ইউনুছ আহমাদ বলেন, ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫)-এর যে খসড়া প্রকাশিত হয়েছে তাতে ভাষার গাম্ভীর্য আছে এবং গণঅভ্যুত্থানকে সার্বভৌম ক্ষমতাসম্পন্ন ও জনগণের পরম অভিপ্রায়ের প্রকাশ বলে স্বীকার করা হয়েছে। এটা সাধুবাদ যোগ্য কিন্তু কিছু প্রশ্নে এখনো অস্পষ্টতা বিদ্যমান, যা আগামীর রাজনীতিকে কঠিন করে তুলতে পারে।’

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

মঙ্গলবার (২৮ অক্টোবর) ইসলামী আন্দোলনের কার্যালয়ে দলের নিয়মিত বৈঠকে মহাসচিব এসব কথা বলেন।

ইউনুছ আহমাদ বলেন, ‘খসড়ায় আদেশ কে দেবে তা স্পষ্ট করা হয় নাই। আদেশ জারির কারণ হিসেবে জনগণের জ্ঞাতার্থে ও সাংবিধানিক পরিষদের দায়িত্ব সম্পাদনের সুবিধার্থে উল্লেখ করা হয়েছে। এর অর্থ হলো, এ আদেশের কোনো বাধ্যবাধকতা থাকছে না। অবশ্য এই খসড়ার শুরুতেই গণঅভ্যুত্থানের সার্বভৌম ক্ষমতা আছে বলে স্বীকার করা হয়েছে কিন্তু জনতার অভিপ্রায়ের কোনো প্রয়োগ এই খসড়ায় দেখা যাচ্ছে না।’

‘সমঝোতার স্বার্থে এই আদেশকে সাংবিধানিক আদেশের মর্যাদা থেকে নামিয়ে আনুষ্ঠানিক আদেশ হিসেবে বিবেচনা করা হয়েছে। যা এই আদেশকে জুলাই ঘোষণাপত্রের মতো একটি অকার্যকর কাগুজে আদেশে পরিণত করার আশঙ্কা থেকেই যাচ্ছে,’ যোগ করেন মহাসচিব।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৯ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের খসড়ায় অস্পষ্টতা বিদ্যমান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের খসড়ায় অস্পষ্টতা বিদ্যমান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৯ অক্টোবর – জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের খসড়ায় অস্পষ্টতা রয়েছে এবং তা আগামীর রাজনীতিকে কঠিন করে তুলতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।দলের মহাসচিব ইউনুছ আহমাদ বলেন, ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫)-এর যে খসড়া প্রকাশিত হয়েছে তাতে ভাষার গাম্ভীর্য আছে এবং গণঅভ্যুত্থানকে সার্বভৌম ক্ষমতাসম্পন্ন ও জনগণের পরম অভিপ্রায়ের প্রকাশ বলে স্বীকার করা হয়েছে। এটা সাধুবাদ যোগ্য কিন্তু কিছু প্রশ্নে এখনো অস্পষ্টতা বিদ্যমান, যা আগামীর রাজনীতিকে কঠিন করে তুলতে পারে।’মঙ্গলবার (২৮ অক্টোবর) ইসলামী আন্দোলনের কার্যালয়ে দলের নিয়মিত বৈঠকে মহাসচিব এসব কথা বলেন।ইউনুছ আহমাদ বলেন, ‘খসড়ায় আদেশ কে দেবে তা স্পষ্ট করা হয় নাই। আদেশ জারির কারণ হিসেবে জনগণের জ্ঞাতার্থে ও সাংবিধানিক পরিষদের দায়িত্ব সম্পাদনের সুবিধার্থে উল্লেখ করা হয়েছে। এর অর্থ হলো, এ আদেশের কোনো বাধ্যবাধকতা থাকছে না। অবশ্য এই খসড়ার শুরুতেই গণঅভ্যুত্থানের সার্বভৌম ক্ষমতা আছে বলে স্বীকার করা হয়েছে কিন্তু জনতার অভিপ্রায়ের কোনো প্রয়োগ এই খসড়ায় দেখা যাচ্ছে না।’‘সমঝোতার স্বার্থে এই আদেশকে সাংবিধানিক আদেশের মর্যাদা থেকে নামিয়ে আনুষ্ঠানিক আদেশ হিসেবে বিবেচনা করা হয়েছে। যা এই আদেশকে জুলাই ঘোষণাপত্রের মতো একটি অকার্যকর কাগুজে আদেশে পরিণত করার আশঙ্কা থেকেই যাচ্ছে,’ যোগ করেন মহাসচিব।সূত্র: জাগো নিউজএনএন/ ২৯ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×