শিরোনাম ::
সীমান্তে পাকিস্তান ও আফগান বাহিনীর মধ্যে ফের গুলি বিনিময়, বাড়ছে উত্তেজনা পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে তৎকালীন সরকারের প্রভাবশালীদের যোগসূত্র ছিল: জামায়াত আমির ভেনেজুয়েলা থেকে তেল আমদানি ও উৎপাদন বৃদ্ধি নিয়ে ট্রাম্পের বার্তা জুলাই বিপ্লবকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠার ঘৃণ্য অপচেষ্টা চলছে: সাদিক কায়েম ত্রয়োদশ সংসদ নির্বাচন: ১৫ মার্চের মধ্যে ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির ২০২৫ সালে রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত, অধিকাংশের মৃত্যুর দায় ইসরায়েলের ভোলায় শিশু চুরির অভিযোগ মায়ের সাজানো নাটক, সন্তান মিলল খালার কাছে দেশকে বিনিয়োগবান্ধব ও ব্যবসা সহজীকরণের লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী মিয়ানমারে সামরিক বিমান হামলায় শিশুসহ নিহত ১৭ লঙ্কার সামনে ১৬৯ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

জুলাই বিপ্লবকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠার ঘৃণ্য অপচেষ্টা চলছে: সাদিক কায়েম

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬


ঢাকা, ২৫ ফেব্রুয়ারি – জুলাই আন্দোলনকে ব্যর্থ করে দিতে একটি বিশেষ গোষ্ঠী নানামুখী অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি বা ভিপি আবু সাদিক কায়েম। তিনি দাবি করেছেন যে পতিত ফ্যাসিবাদের ফ্রেমিংয়ে জুলাই বিপ্লবকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠার এক ঘৃণ্য অপচেষ্টা চলছে। বুধবার ২৫ ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন। স্ট্যাটাসে সাদিক কায়েম লিখেছেন যে তিনি অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছেন একটি গোষ্ঠী জুলাইকে ব্যর্থ করে দিতে নানামুখী তৎপরতা চালাচ্ছে।

বিশেষ করে গণভোট ও জুলাই সনদকে বিতর্কিত করা এবং আন্দোলনকারীদের সুরক্ষা অধ্যাদেশ বাতিলের লক্ষ্যে পরিকল্পিত প্রোপাগান্ডা ও কনসেন্ট তৈরির খেলা চলছে যা অত্যন্ত ভয়ের বার্তা দেয়। তিনি আরও উল্লেখ করেন যে কথিত পুলিশ হত্যাকাণ্ডের তদন্তের নামে এখন আওয়ামী পারপাস সার্ভের তৎপরতা চলছে এবং সেখানে কিছু সংবাদমাধ্যম সরকারের সবুজ সংকেত থাকার দাবি করছে। সাদিক কায়েম সতর্ক করে বলেন যদি সুরক্ষা অধ্যাদেশ বাতিল কিংবা আইনি মারপ্যাঁচে ফেলে বিপ্লবীদের হেনস্তা করার কোনো ষড়যন্ত্র সফল হয় তবে সম্মুখসারির ছাত্রনেতাদের পাশাপাশি জামায়াত ও বিএনপির শীর্ষ নেতাসহ আওয়ামী বিরোধী সকল শক্তিকেই এর ভুক্তভোগী হতে হবে।

এমনকি দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে স্বয়ং বর্তমান প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীও হুকুমের আসামি হয়ে যেতে পারেন বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ও আন্দোলনকারীদের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

এসএএস/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: