ঢাকা, ১৫ নভেম্বর – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, সরকারের জারি করা জুলাই সনদ বাস্তবায়নের আদেশ পর্যালোচনা করে আমরা জুলাই সনদের মধ্যকার অনেকগুলো বিষয়ে অস্পষ্টতা খেয়াল করেছি।
শুক্রবার (১৪ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আখতার।
কালীঘাটে বুলডোজার আতঙ্ক! বেআইনি অংশ ভাঙার নোটিসের মাঝেই ফের রেইকির অভিযোগে সরব অভিষেক
আখতার হোসেন বলেন, জুলাই সনদ নিয়ে যে সংকট এবং অস্পষ্টতার জায়গাগুলো তৈরি হয়েছে, সেগুলো দূর করে অত্যন্ত সুনির্দিষ্টভাবে জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন করা হবে সেই বিষয়গুলো জুলাই সনদ বাস্তবায়নের আদেশের মধ্যে সরকার উল্লেখ করবে বলে আমরা প্রত্যাশা করেছিলাম। কিন্তু জুলাই সনদ আদেশ জারি করা হলেও এমন কিছু জায়গায় অস্পষ্টতা রয়ে গেছে, যাতে করে জুলাই সনদের আসলে পরিপূর্ণ বাস্তবায়ন সম্ভব হবে কি না তা নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে।
তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের আদেশে গণভোটের যে প্রসঙ্গ সেই গণভোটকে কয়েকটি প্রশ্নে ভাগ করা হয়েছে। এই ভাগ করার মধ্য দিয়ে সংস্কারের সমস্ত বিষয়গুলোকে একভাবে না দেখে, আলাদা আলাদাভাবে এখানে দেখা হয়েছে। কিছু কিছু সংস্কারকে কম গুরুত্বপূর্ণ করা হয়েছে।
আখতার হোসেন বলেন, আমরা দুর্নীতি দমন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে অন্তর্ভুক্ত করার কথা কমিশনে দীর্ঘ সময় ধরে আলোচনা করেছি। সেই দুদক এখনো পর্যন্ত বর্তমান সংবিধান অনুযায়ী কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। দুর্নীতি দমন কমিশন সেটা কি অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত থাকবে কি থাকবে না সে ব্যাপারেও কিন্তু এই সনদের বাস্তবায়নের যে আদেশ তাতে স্পষ্ট করা হয়নি। সে জায়গাতে একটা অস্পষ্টতা রয়ে গেছে।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৫ নভেম্বর ২০২৫




মন্তব্য করুন