হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জ্বালানি সঙ্কট মোকাবিলায় পাকিস্তানে ব্যাপক ব্যয় সংকোচন নীতি ঘোষণা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন


ইসলামাবাদ, ১০ মার্চ – মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সঙ্কট তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় পাকিস্তানের সরকার বিভিন্ন ধরনের মিতব্যয়ী পদক্ষেপ ও সঞ্চয় পরিকল্পনা ঘোষণা করেছে।

সোমবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই ঘোষণা দেন।

আরও পড়ুন

নিজস্ব নেভিগেশন ব্যবস্থা ‘নাভিক’ শক্তিশালী করতে নতুন স্যাটেলাইট পাঠাল ভারত

বিশ্বের অন্যান্য দেশের মতো পাকিস্তানও বর্তমানে তীব্র জ্বালানি সরবরাহ সঙ্কটের মুখে পড়েছে। হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় বিশ্বজুড়ে এই সঙ্কট ঘনীভূত হয়েছে।

সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, সরবরাহ ব্যাহত হওয়ায় পাকিস্তানে পেট্রল ও ডিজেলের দাম ২০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এর ফলে সারা দেশে ব্যাপক ব্যয় সংকোচন নীতি গ্রহণ করতে বাধ্য হয়েছে দেশটির সরকার।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, পুরো অঞ্চল সংঘাতের কবলে পড়েছে এবং পরিস্থিতি শান্ত করতে পাকিস্তান কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জরুরি প্রয়োজন ছাড়া মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর নিষিদ্ধ করা হয়েছে। ভার্চুয়াল মিটিংকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন কাটার পাশাপাশি সরকারি পর্যায়ে সব ধরনের নৈশভোজ নিষিদ্ধ এবং সেমিনার ও অনুষ্ঠানের জন্য শুধু সরকারি ভেন্যু ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

জরুরি সেবা ছাড়া সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অর্ধেক কর্মী বাসা থেকে কাজ করবেন। সরকারি অফিস সপ্তাহে চার দিন খোলা থাকবে। তবে ব্যাংক এই নির্দেশনার বাইরে থাকবে।

চলতি সপ্তাহের শেষ থেকে স্কুলগুলো দুই সপ্তাহের জন্য বন্ধ থাকবে এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস চলবে।

এনএন/ ১০ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

জ্বালানি সঙ্কট মোকাবিলায় পাকিস্তানে ব্যাপক ব্যয় সংকোচন নীতি ঘোষণা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জ্বালানি সঙ্কট মোকাবিলায় পাকিস্তানে ব্যাপক ব্যয় সংকোচন নীতি ঘোষণা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ১০ মার্চ – মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সঙ্কট তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় পাকিস্তানের সরকার বিভিন্ন ধরনের মিতব্যয়ী পদক্ষেপ ও সঞ্চয় পরিকল্পনা ঘোষণা করেছে।সোমবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই ঘোষণা দেন।বিশ্বের অন্যান্য দেশের মতো পাকিস্তানও বর্তমানে তীব্র জ্বালানি সরবরাহ সঙ্কটের মুখে পড়েছে। হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় বিশ্বজুড়ে এই সঙ্কট ঘনীভূত হয়েছে।সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, সরবরাহ ব্যাহত হওয়ায় পাকিস্তানে পেট্রল ও ডিজেলের দাম ২০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এর ফলে সারা দেশে ব্যাপক ব্যয় সংকোচন নীতি গ্রহণ করতে বাধ্য হয়েছে দেশটির সরকার।জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, পুরো অঞ্চল সংঘাতের কবলে পড়েছে এবং পরিস্থিতি শান্ত করতে পাকিস্তান কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।জরুরি প্রয়োজন ছাড়া মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর নিষিদ্ধ করা হয়েছে। ভার্চুয়াল মিটিংকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন কাটার পাশাপাশি সরকারি পর্যায়ে সব ধরনের নৈশভোজ নিষিদ্ধ এবং সেমিনার ও অনুষ্ঠানের জন্য শুধু সরকারি ভেন্যু ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।জরুরি সেবা ছাড়া সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অর্ধেক কর্মী বাসা থেকে কাজ করবেন। সরকারি অফিস সপ্তাহে চার দিন খোলা থাকবে। তবে ব্যাংক এই নির্দেশনার বাইরে থাকবে।চলতি সপ্তাহের শেষ থেকে স্কুলগুলো দুই সপ্তাহের জন্য বন্ধ থাকবে এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস চলবে।এনএন/ ১০ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×