হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে চোরাকারবারীর ফেলে যাওয়া ব্যাগ থেকে ৩০হাজার ইয়াবা উদ্ধার

আব্দুস সালাম,টেকনাফ::

আব্দুস সালাম,টেকনাফ::

বুধবার, ৮ মে ২০২৪, ০৬:৪১ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ, (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করা।

তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে, মঙ্গলবার
(৭ মে) রাতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ শাহপরীরদ্বীপ বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৪ থেকে আনুমানিক ৩০০ গজ উত্তর দিকে কলেজপাড়া নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। এমন সংবাদের ভিত্তিতে শাহপরীরদ্বীপ বিওপি’র চোরাচালান প্রতিরোধ টহলদল কলেজপাড়া এলাকায় গমন করতে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে ঝাউ বাগানের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল ১ জন ব্যক্তিকে একটি কাঠের নৌকা যোগে সীমান্তের শূণ্য লাইন থেকে আনুমানিক ৫০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে কলেজপাড়া এলাকায় নাফ নদীর তীরে এসে নৌকা হতে নেমে ঝাউ বাগানের দিকে আসতে দেখে। উক্ত ব্যক্তির গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় টহলদল তাকে চ্যালেঞ্জ করলে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে উক্ত চোরাকারবারী একটি ব্যাগ ঝাউ বাগানে ফেলে দিয়ে দ্রুত দৌড়ে পার্শ্ববর্তী ঘন কেওড়া বাগানের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে তল্লাশী অভিযান পরিচালনা করে চোরাকারবারীর ফেলে যাওয়া একটি প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। টহলদল কর্তৃক উক্ত এলাকায় দীর্ঘক্ষণ পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারী কিংবা তার সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে, চোরাকারবারীকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে চোরাকারবারীর ফেলে যাওয়া ব্যাগ থেকে ৩০হাজার ইয়াবা উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে চোরাকারবারীর ফেলে যাওয়া ব্যাগ থেকে ৩০হাজার ইয়াবা উদ্ধার

প্রতিবেদক: আব্দুস সালাম,টেকনাফ:: | প্রকাশিত: বুধবার, ৮ মে ২০২৪, ০৬:৪১ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ, (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করা। তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে, মঙ্গলবার (৭ মে) রাতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ শাহপরীরদ্বীপ বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৪ থেকে আনুমানিক ৩০০ গজ উত্তর দিকে কলেজপাড়া নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। এমন সংবাদের ভিত্তিতে শাহপরীরদ্বীপ বিওপি’র চোরাচালান প্রতিরোধ টহলদল কলেজপাড়া এলাকায় গমন করতে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে ঝাউ বাগানের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল ১ জন ব্যক্তিকে একটি কাঠের নৌকা যোগে সীমান্তের শূণ্য লাইন থেকে আনুমানিক ৫০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে কলেজপাড়া এলাকায় নাফ নদীর তীরে এসে নৌকা হতে নেমে ঝাউ বাগানের দিকে আসতে দেখে। উক্ত ব্যক্তির গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় টহলদল তাকে চ্যালেঞ্জ করলে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে উক্ত চোরাকারবারী একটি ব্যাগ ঝাউ বাগানে ফেলে দিয়ে দ্রুত দৌড়ে পার্শ্ববর্তী ঘন কেওড়া বাগানের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে তল্লাশী অভিযান পরিচালনা করে চোরাকারবারীর ফেলে যাওয়া একটি প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। টহলদল কর্তৃক উক্ত এলাকায় দীর্ঘক্ষণ পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারী কিংবা তার সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে, চোরাকারবারীকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×