হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঝিনাইদহে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৮ মার্চ ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন


ঝিনাইদহ, ৮ মার্চ – ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে কর্মচারীদের মারধরে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৭টার দিকে তাজ ফিলিং স্টেশনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহতের নাম নিরব আহমেদ। তিনি কালীগঞ্জ উপজেলার বারোবাজার বাদুরগাছি গ্রামের আলিমুর বিশ্বাসের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে পাম্পের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন

ইনানীতে রিসোর্টে আগুন: চোখের পানিতে বিদায় নিলেন ফতুল্লায় একই পরিবারের তিনজন

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার রাতে নিরব আহমেদ মোটরসাইকেলের জন্য তেল নিতে ওই পাম্পে যান। বোতলে তেল চাওয়া নিয়ে পাম্পের কর্মচারীদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। প্রথমে কর্মচারীরা তাকে তেল দিতে অস্বীকৃতি জানান। কিছুক্ষণ পর নিরব দেখতে পান অন্য একজনকে বোতলে তেল দেওয়া হচ্ছে। এর প্রতিবাদ করলে পাম্পের কর্মচারীদের সঙ্গে তার বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে কর্মচারীরা লাঠি দিয়ে তাকে বেধড়ক পেটায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের খালাতো ভাই সোহেল হোসেন জানান, তার ভাই অত্যন্ত সাদাসিধে প্রকৃতির মানুষ ছিলেন। সামান্য তর্কের জেরে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং বিক্ষুব্ধ জনতা তাজ ফিলিং স্টেশনের মালিকানাধীন অপর একটি পাম্পে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

ঝিনাইদহে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঝিনাইদহে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৮ মার্চ ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঝিনাইদহ, ৮ মার্চ – ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে কর্মচারীদের মারধরে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৭টার দিকে তাজ ফিলিং স্টেশনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।নিহতের নাম নিরব আহমেদ। তিনি কালীগঞ্জ উপজেলার বারোবাজার বাদুরগাছি গ্রামের আলিমুর বিশ্বাসের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে পাম্পের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার রাতে নিরব আহমেদ মোটরসাইকেলের জন্য তেল নিতে ওই পাম্পে যান। বোতলে তেল চাওয়া নিয়ে পাম্পের কর্মচারীদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। প্রথমে কর্মচারীরা তাকে তেল দিতে অস্বীকৃতি জানান। কিছুক্ষণ পর নিরব দেখতে পান অন্য একজনকে বোতলে তেল দেওয়া হচ্ছে। এর প্রতিবাদ করলে পাম্পের কর্মচারীদের সঙ্গে তার বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে কর্মচারীরা লাঠি দিয়ে তাকে বেধড়ক পেটায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের খালাতো ভাই সোহেল হোসেন জানান, তার ভাই অত্যন্ত সাদাসিধে প্রকৃতির মানুষ ছিলেন। সামান্য তর্কের জেরে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং বিক্ষুব্ধ জনতা তাজ ফিলিং স্টেশনের মালিকানাধীন অপর একটি পাম্পে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×