হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মহেশখালীর ধলঘাটার পরিদর্শনে এমপি আলমগীর ফরিদ, ত্রাণ বিতরণ

গাজী মোহাম্মদ আবু তাহের,মহেশখালী::

গাজী মোহাম্মদ আবু তাহের,মহেশখালী::

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

টানা অতিবৃষ্টি ও বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৪ জুলাই) মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের মহুরীর ডেইল এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ করেন এবং ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শন করে স্থানীয়দের খোঁজখবর নেন।

সকালে স্থানীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে তিনি মহুরীর ডেইল এলাকায় পৌঁছে বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে চাল তুলে দেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগ, খাদ্যসংকট ও ক্ষয়ক্ষতির বিষয়ে অবগত হন এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয়দের কাছ থেকে বাস্তব পরিস্থিতির তথ্য সংগ্রহ করেন। তিনি সংশ্লিষ্ট নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করে পর্যায়ক্রমে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশনা দেন।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

ত্রাণ বিতরণ ও পরিদর্শনকালে মহেশখালী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, ধলঘাটা ইউনিয়ন বিএনপির নেতাকর্মী, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা ত্রাণ বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সার্বিক পরিস্থিতি সংসদ সদস্যের সামনে তুলে ধরেন।

স্থানীয় সূত্র জানায়,কয়েক দিনের টানা বর্ষণে ধলঘাটা ইউনিয়নের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অনেক বাড়িঘরে পানি প্রবেশ করায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। মাছের ঘের ও গ্রামীণ সড়কেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে জরুরি খাদ্য সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তাৎক্ষণিক স্বস্তি এনে দিয়েছে।

সংসদ সদস্যের উদ্যোগে চলমান ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে বুধবার (১৫ জুলাই) ধলঘাটা ইউনিয়নের সুতুরিয়া বাজারে আরও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানা গেছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মহেশখালীর ধলঘাটার পরিদর্শনে এমপি আলমগীর ফরিদ, ত্রাণ বিতরণ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মহেশখালীর ধলঘাটার পরিদর্শনে এমপি আলমগীর ফরিদ, ত্রাণ বিতরণ

প্রতিবেদক: গাজী মোহাম্মদ আবু তাহের,মহেশখালী:: | প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
Print Image
টানা অতিবৃষ্টি ও বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৪ জুলাই) মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের মহুরীর ডেইল এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ করেন এবং ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শন করে স্থানীয়দের খোঁজখবর নেন। সকালে স্থানীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে তিনি মহুরীর ডেইল এলাকায় পৌঁছে বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে চাল তুলে দেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগ, খাদ্যসংকট ও ক্ষয়ক্ষতির বিষয়ে অবগত হন এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। পরিদর্শনকালে সংসদ সদস্য বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয়দের কাছ থেকে বাস্তব পরিস্থিতির তথ্য সংগ্রহ করেন। তিনি সংশ্লিষ্ট নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করে পর্যায়ক্রমে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশনা দেন। ত্রাণ বিতরণ ও পরিদর্শনকালে মহেশখালী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, ধলঘাটা ইউনিয়ন বিএনপির নেতাকর্মী, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা ত্রাণ বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সার্বিক পরিস্থিতি সংসদ সদস্যের সামনে তুলে ধরেন। স্থানীয় সূত্র জানায়,কয়েক দিনের টানা বর্ষণে ধলঘাটা ইউনিয়নের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অনেক বাড়িঘরে পানি প্রবেশ করায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। মাছের ঘের ও গ্রামীণ সড়কেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে জরুরি খাদ্য সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তাৎক্ষণিক স্বস্তি এনে দিয়েছে। সংসদ সদস্যের উদ্যোগে চলমান ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে বুধবার (১৫ জুলাই) ধলঘাটা ইউনিয়নের সুতুরিয়া বাজারে আরও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানা গেছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×