ঢাকা, ২৯ এপ্রিল – টানা ভারী থেকে অতিভারী বর্ষণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় এরই মধ্যে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এই ভারী বৃষ্টিপাতে দেশের আরও পাঁচ জেলায় বন্যা হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। জেলাগুলো হলো নেত্রকোনা, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট ও মৌলভীবাজার।
বুধবার বিকেলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই
বিজ্ঞপ্তিতে বলা হয়, নেত্রকোনার ভুগাই কংস নদী জারিয়াজাগুইল পয়েন্টে, সোমেশ্বরী নদী কমলাকান্দা পয়েন্টে, মগরা নদী নেত্রকোনা পয়েন্টে এবং মৌলভীবাজারের মনু নদী মৌলভীবাজার পয়েন্টে প্রাক মৌসুমী বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এছাড়া উত্তর পূর্বাঞ্চলের হাওর অববাহিকার সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা ও কুশিয়ারা নদীর পানি সমতল আগামী তিনদিন বাড়তে পারে। তৃতীয় দিন কুশিয়ারা নদীর পানি সমতল প্রাক মৌসুমী বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং সুরমা নদীর পানি সমতল সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এর ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই ও জুড়ি নদীর পানি সমতল আগামী তিনদিন বাড়তে পারে। খোয়াই ও জুড়ি নদী আগামী ২৪ ঘণ্টায় দ্রুত বৃদ্ধি পেয়ে প্রাক মৌসুমী বিপৎসীমার ওপর প্রবাহিত হতে পারে। ফলে মৌলভীবাজার জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে এবং হবিগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।




মন্তব্য করুন