হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন


ঢাকা, ২২ জানুয়ারি – নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত থেকে আর সরে আসার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আইসিসি বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের অনুরোধ না মেনে সুবিচার করেনি উল্লেখ করে তিনি বলেন, তারা ন্যায্য সিদ্ধান্ত দেবে— এমনটাই আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

এর আগে গতকাল আইসিসি একদিনের আল্টিমেটাম দিয়ে জানিয়ে দিয়েছিল, বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। কিন্তু একদিনও না যেতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নেয়, বিশ্বকাপে অংশ নেবে না বাংলাদেশ।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে ক্রিকেটারদের বৈঠকের পরই এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। জানা গেছে, বৃহস্পতিবারের মধ্যেই এই সিদ্ধান্ত আইসিসিকে জানিয়ে দেওয়া হবে।

বৃহস্পতিবার বিকেলে ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত ওই বৈঠকে ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতির পাশাপাশি উপস্থিত ছিলেন বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন। বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের বাইরে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও বৈঠকে অংশ নেন।

তবে তিনি বলেন, ভারতে গিয়ে খেলার ক্ষেত্রে যে নিরাপত্তা ঝুঁকির কথা বলা হচ্ছে, সেই পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। এই নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা কোনো অনুমান বা কল্পনা থেকে তৈরি হয়নি, বরং একটি বাস্তব ঘটনার ফল। তিনি বলেন, দেশের একজন সেরা ক্রিকেটারকে উগ্রবাদীদের চাপে ভারতীয় ক্রিকেট বোর্ড ভারত ছাড়তে বাধ্য করেছে, অর্থাৎ সরাসরি তাকে বের করে দিতে বলা হয়েছে।

এনএন/ ২২ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২২ জানুয়ারি – নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত থেকে আর সরে আসার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আইসিসি বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের অনুরোধ না মেনে সুবিচার করেনি উল্লেখ করে তিনি বলেন, তারা ন্যায্য সিদ্ধান্ত দেবে— এমনটাই আশা করা হচ্ছে।বৃহস্পতিবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।এর আগে গতকাল আইসিসি একদিনের আল্টিমেটাম দিয়ে জানিয়ে দিয়েছিল, বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। কিন্তু একদিনও না যেতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নেয়, বিশ্বকাপে অংশ নেবে না বাংলাদেশ।যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে ক্রিকেটারদের বৈঠকের পরই এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। জানা গেছে, বৃহস্পতিবারের মধ্যেই এই সিদ্ধান্ত আইসিসিকে জানিয়ে দেওয়া হবে।বৃহস্পতিবার বিকেলে ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত ওই বৈঠকে ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতির পাশাপাশি উপস্থিত ছিলেন বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন। বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের বাইরে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও বৈঠকে অংশ নেন।তবে তিনি বলেন, ভারতে গিয়ে খেলার ক্ষেত্রে যে নিরাপত্তা ঝুঁকির কথা বলা হচ্ছে, সেই পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। এই নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা কোনো অনুমান বা কল্পনা থেকে তৈরি হয়নি, বরং একটি বাস্তব ঘটনার ফল। তিনি বলেন, দেশের একজন সেরা ক্রিকেটারকে উগ্রবাদীদের চাপে ভারতীয় ক্রিকেট বোর্ড ভারত ছাড়তে বাধ্য করেছে, অর্থাৎ সরাসরি তাকে বের করে দিতে বলা হয়েছে।এনএন/ ২২ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×