কক্সবাজারের টেকনাফে নাফ নদী সংলগ্ন এলাকা থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার (৩ অক্টোবর, ২০২৫) সকালে কায়ুকখালী খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এই ইয়াবা জব্দ করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিকেলে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর একটি দল আজ সকাল ৯টায় নাফ নদীর কায়ুকখালী খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
সাগর-রুনি হত্যা মামলা: উচ্চপর্যায়ের টাস্কফোর্সকে আরও ৬ মাসের সময় দিলেন হাই কোর্ট
অভিযান চলাকালে বাংলাদেশ জলসীমার অভ্যন্তরে একটি সন্দেহজনক কাঠের নৌকাকে থামার সংকেত দেওয়া হয়। তবে, নৌকাটি কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরে কোস্ট গার্ড সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে জালের বয়ার (Boey) সাথে অভিনব কায়দায় ভাসমান অবস্থায় লুকানো একটি প্যাকেট উদ্ধার করেন। প্যাকেটটিতে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
জব্দকৃত ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।




মন্তব্য করুন