কক্সবাজারের টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে মানব পাচারকারী চক্রের হাত থেকে এক নারী ভিকটিমকে উদ্ধার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্যরা।
এ সময় মানব পাচারকারী চক্রের তিন রোহিঙ্গা সদস্যকে আটক করা হয়।
আটককৃত মানবপাচারকারী চক্রের সদস্যরা হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের শালবাগান ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের এ-ব্লকের আবুল কাসেমের ছেলে ইমাম হোসেন(৩৭), একই ক্যাম্পের সৈয়দ হোসেনের ছেলে দিল মোহাম্মদ (৩০), ডি-ব্লকের ইমাম হোসনের মেয়ে মাহমুদা (৩২)।
উদ্ধার ভিকটিম হলেন রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের আর্দশ গ্রামের বাদশা মিয়ার মেয়ে ফাতেমা বেগম(১৮)।
৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক এ তথ্য নিশ্চিত করে জানান, উপজেলার হ্নীলা জাদিমুড়া শালবাগান ২৬নং ক্যাম্পের ভেতরে নিয়মিত টহলের সময় সন্দেহজনক আচরণ করায় তিনজনকে আটক করে এপিবিএন পুলিশ।
তিনজনই মানব পাচারকারী চক্রের সদস্য বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
তারা জানায়- ভিকটিম ফাতেমা বেগমকে মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে কৌশলে রামু গর্জনিয়া থেকে শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে আসে।




মন্তব্য করুন