হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফের সাবরাং এলাকায় অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবাসহ আটক-১

আব্দুস সালাম,টেকনাফ

আব্দুস সালাম,টেকনাফ

রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন

টেকনাফের সাবরাং খুরেরমুখ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃত ব্যক্তি হলেন,কক্সবাজার সদর উপজেলার
খুরুশকুলের সুলতান আহমেদ এর ছেলে মোস্তাক আহম্মদ (৩৯)।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান (পিএসসি) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,শনিবার (১৩ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়কের পরিকল্পনা ও নেতৃত্বে ২ বিজিবি’র বেশ কয়েকটি টহল দল খরেরমুখ চেকপোস্ট থেকে ১.৫ কিলোমিটার উত্তর দিকে শিশুপার্ক এলাকায় অভিযান পরিচালনা করে। গোয়েন্দা সূত্রে জানা যায়,উপজেলার সাবরাং থেকে একটি অটোরিকশাযোগে মাদকের একটি বড় চালান পরিবহন করা হবে। অভিযান চলাকালীন একটি সন্দেহজনক অটোরিকশা আসতে দেখে টহলদল সেটির গতিরোধ করে। অটোরিকশার পেছনের যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশিতে বিশেষভাবে মোড়কজাত অবস্থায় ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং পাচারকারীকে ঘটনাস্থলেই আটক করা হয়। এসময় মোবাইল ফোন- ২টি (১টি স্মার্টফোন, ১টি বাটন ফোন) ও নগদ টাকা- ৫ হাজার ৬৫ টাকা।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

তিনি আরো জানান,এই সফল মাদকবিরোধী বিশেষ অভিযানটি সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে বিজিবির কঠোর অবস্থানেরই প্রতিফলন। আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফের সাবরাং এলাকায় অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবাসহ আটক-১

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফের সাবরাং এলাকায় অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবাসহ আটক-১

প্রতিবেদক: আব্দুস সালাম,টেকনাফ | প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন
Print Image
টেকনাফের সাবরাং খুরেরমুখ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত ব্যক্তি হলেন,কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলের সুলতান আহমেদ এর ছেলে মোস্তাক আহম্মদ (৩৯)। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান (পিএসসি) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান,শনিবার (১৩ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়কের পরিকল্পনা ও নেতৃত্বে ২ বিজিবি’র বেশ কয়েকটি টহল দল খরেরমুখ চেকপোস্ট থেকে ১.৫ কিলোমিটার উত্তর দিকে শিশুপার্ক এলাকায় অভিযান পরিচালনা করে। গোয়েন্দা সূত্রে জানা যায়,উপজেলার সাবরাং থেকে একটি অটোরিকশাযোগে মাদকের একটি বড় চালান পরিবহন করা হবে। অভিযান চলাকালীন একটি সন্দেহজনক অটোরিকশা আসতে দেখে টহলদল সেটির গতিরোধ করে। অটোরিকশার পেছনের যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশিতে বিশেষভাবে মোড়কজাত অবস্থায় ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং পাচারকারীকে ঘটনাস্থলেই আটক করা হয়। এসময় মোবাইল ফোন- ২টি (১টি স্মার্টফোন, ১টি বাটন ফোন) ও নগদ টাকা- ৫ হাজার ৬৫ টাকা। তিনি আরো জানান,এই সফল মাদকবিরোধী বিশেষ অভিযানটি সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে বিজিবির কঠোর অবস্থানেরই প্রতিফলন। আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×