কক্সবাজারের টেকনাফে মাটির নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা আনুমানিক ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (১১ জুলাই) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১০ জুলাই) রাত ৮টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের কোনাপাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহভাজন স্থানে তল্লাশি চালিয়ে মাটির নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা। কোস্ট গার্ডের আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় এই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন
তিনি আরও প্রত্যয় ব্যক্ত করে বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধ, চোরাচালান দমনে এবং উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের এই ধরনের মাদকবিরোধী কঠোর অভিযান ভবিষ্যতেও নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে।




মন্তব্য করুন