হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চলে গেলেন ‘লম্বি জুদাই’ খ্যাত বলিউড অভিনেত্রী মধু মালহোত্রা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন


মুম্বাই, ১৬ মার্চ – আশির দশকের বলিউডের পরিচিত মুখ অভিনেত্রী মধু মালহোত্রা আর নেই। ১৩ মার্চ মুম্বাইয়ে ৭২ বছর বয়সে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন।

রোববার ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ক্যারিয়ারে প্রধান নায়িকা হিসেবে খুব বেশি পরিচিতি না পেলেও একটি বিশেষ গানের মাধ্যমে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘হিরো’ ছবির বিখ্যাত গান ‘লম্বি জুদাই’ তে এক যাযাবর নারীর চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মনে গভীর ছাপ রেখেছিলেন। পাকিস্তানের কিংবদন্তি লোকসংগীতশিল্পী রেশমার কণ্ঠে গাওয়া এই গানটি আজও সংগীতপ্রেমীদের কাছে তুমুল জনপ্রিয়।

মধু মালহোত্রার অভিনয় জীবনের শুরু হয় ১৯৭৫ সালে। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ছিল হরর ঘরানার সিনেমা ‘আন্ধেরা’। পরবর্তীতে দ্য গ্রেট গ্যাম্বলার, সত্তে পে সত্তা এবং কর্জ সহ বহু ছবিতে তিনি ছোট কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শক প্রশংসা কুড়ান। নব্বইয়ের দশকেও তাকে হীর রাঞ্জা, কিং আঙ্কেল এবং গুলাম চলচ্চিত্রে অভিনয় করতে দেখা গেছে।

২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওহ বেওয়াফা থি’ ছবিতে অভিনয়ের পর তিনি ধীরে ধীরে চলচ্চিত্র জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেন। বর্ষীয়ান এই অভিনেত্রীর প্রয়াণে বিনোদন অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চলে গেলেন ‘লম্বি জুদাই’ খ্যাত বলিউড অভিনেত্রী মধু মালহোত্রা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চলে গেলেন ‘লম্বি জুদাই’ খ্যাত বলিউড অভিনেত্রী মধু মালহোত্রা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ১৬ মার্চ – আশির দশকের বলিউডের পরিচিত মুখ অভিনেত্রী মধু মালহোত্রা আর নেই। ১৩ মার্চ মুম্বাইয়ে ৭২ বছর বয়সে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন।রোববার ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।ক্যারিয়ারে প্রধান নায়িকা হিসেবে খুব বেশি পরিচিতি না পেলেও একটি বিশেষ গানের মাধ্যমে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘হিরো’ ছবির বিখ্যাত গান ‘লম্বি জুদাই’ তে এক যাযাবর নারীর চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মনে গভীর ছাপ রেখেছিলেন। পাকিস্তানের কিংবদন্তি লোকসংগীতশিল্পী রেশমার কণ্ঠে গাওয়া এই গানটি আজও সংগীতপ্রেমীদের কাছে তুমুল জনপ্রিয়।মধু মালহোত্রার অভিনয় জীবনের শুরু হয় ১৯৭৫ সালে। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ছিল হরর ঘরানার সিনেমা ‘আন্ধেরা’। পরবর্তীতে দ্য গ্রেট গ্যাম্বলার, সত্তে পে সত্তা এবং কর্জ সহ বহু ছবিতে তিনি ছোট কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শক প্রশংসা কুড়ান। নব্বইয়ের দশকেও তাকে হীর রাঞ্জা, কিং আঙ্কেল এবং গুলাম চলচ্চিত্রে অভিনয় করতে দেখা গেছে।২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওহ বেওয়াফা থি’ ছবিতে অভিনয়ের পর তিনি ধীরে ধীরে চলচ্চিত্র জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেন। বর্ষীয়ান এই অভিনেত্রীর প্রয়াণে বিনোদন অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×