হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৪ আগস্ট ২০২৩, ০৮:১৬ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফের বরইতলী এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় মো. রিয়াজ (২১) নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

রোববার (১৩ আগস্ট) টেকনাফ ২ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

রিয়াজ উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালি ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের, এফসিএন নং- ২৯১৫৯০, ব্লক-৬৬, শেড এর বাসিন্দা মো. জামালের ছেলে।

মহিউদ্দীন আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, রোববার সাড়ে ১২টার দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বরত টেকনাফ উপজেলা শহর থেকে টেকনাফ-কক্সবাজার মহাসড়ক দিয়ে মাছের ট্রাকে করে ইয়াবার একটি চালান উখিয়া উপজেলাস্থ বালুখালী পাচার হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর এবং টেকনাফ বিওপির দুটি চোরাচালান প্রতিরোধ টহলদল কর্তৃক টেকনাফ বিওপির দায়িত্বরত বিআরএম-৭ হতে আনুমানিক ৩০০ গজ পশ্চিম দিকে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের বড়ইতলী ভিউ পয়েন্ট নামক স্থানে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি কার্যক্রম শুরু করে।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

তিনি আরও জানান, টেকনাফ থেকে কক্সবাজারগামী সন্দেহভাজন একটি মাছের ট্রাক অস্থায়ী চেকপোস্টে আসলে তা তল্লাশির জন্য থামানো হয়। পরবর্তীতে ওই মাছের ট্রাকে আরোহিত ২০-২৫ জন জেলেকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হলে তাদের মধ্যে পূর্ব হতেই প্রাপ্ত বর্ণনা অনুযায়ী সন্দেহভাজন একজন জেলের স্বীকারোক্তিতে তার মাছের বালতির ভিতরে মাছের নিচে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়াও রিয়াজের কাছ থেকে ১টি মোবাইল ফোনও জব্দ করা হয়।

রিয়াজকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ মৎস্য ব্যবসার আড়ালে টেকনাফ থেকে কক্সবাজারে ইয়াবা ট্যাবলেট পাচার করে আসছে।

আটক রোহিঙ্গার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৪ আগস্ট ২০২৩, ০৮:১৬ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফের বরইতলী এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় মো. রিয়াজ (২১) নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। রোববার (১৩ আগস্ট) টেকনাফ ২ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। রিয়াজ উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালি ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের, এফসিএন নং- ২৯১৫৯০, ব্লক-৬৬, শেড এর বাসিন্দা মো. জামালের ছেলে। মহিউদ্দীন আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, রোববার সাড়ে ১২টার দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বরত টেকনাফ উপজেলা শহর থেকে টেকনাফ-কক্সবাজার মহাসড়ক দিয়ে মাছের ট্রাকে করে ইয়াবার একটি চালান উখিয়া উপজেলাস্থ বালুখালী পাচার হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর এবং টেকনাফ বিওপির দুটি চোরাচালান প্রতিরোধ টহলদল কর্তৃক টেকনাফ বিওপির দায়িত্বরত বিআরএম-৭ হতে আনুমানিক ৩০০ গজ পশ্চিম দিকে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের বড়ইতলী ভিউ পয়েন্ট নামক স্থানে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি কার্যক্রম শুরু করে। তিনি আরও জানান, টেকনাফ থেকে কক্সবাজারগামী সন্দেহভাজন একটি মাছের ট্রাক অস্থায়ী চেকপোস্টে আসলে তা তল্লাশির জন্য থামানো হয়। পরবর্তীতে ওই মাছের ট্রাকে আরোহিত ২০-২৫ জন জেলেকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হলে তাদের মধ্যে পূর্ব হতেই প্রাপ্ত বর্ণনা অনুযায়ী সন্দেহভাজন একজন জেলের স্বীকারোক্তিতে তার মাছের বালতির ভিতরে মাছের নিচে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও রিয়াজের কাছ থেকে ১টি মোবাইল ফোনও জব্দ করা হয়। রিয়াজকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ মৎস্য ব্যবসার আড়ালে টেকনাফ থেকে কক্সবাজারে ইয়াবা ট্যাবলেট পাচার করে আসছে। আটক রোহিঙ্গার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×