হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মিয়ানমার সীমান্ত থেকে আবারো সেন্টমার্টিনগামী স্পিডবোট লক্ষ্য করে গুলিবর্ষণ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১১ জুন ২০২৪, ০৯:১৯ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিনগামী বাংলাদেশি একটি স্পিডবোটকে লক্ষ্য করে আবারো গুলি ছোঁড়া হয়েছে মিয়ানমার সীমান্ত থেকে। তবে এতে কেউ হতাহত হয়নি।

মঙ্গলবার (১১ জুন) বেলা ১১টার দিকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সাগরের শাহপরীরদ্বীপ ঘোলচর নামক স্থানে এ ঘটনা ঘটে। এ বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ-সেন্টমার্টিন স্পিডবোট মালিক সমিতির সভাপতি খোরশেদ আলম।

তিনি বলেন, ‘মঙ্গলবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম থেকে চিকিৎসা করে আসা অসুস্থ রোগীকে নিয়ে সেন্টমার্টিনদ্বীপে যাওয়ার পথে সাগরের ঘোলচর নামক স্থানে গেলে মিয়ানমার সীমান্তের একটি ট্রলার থেকে ওই স্পিডবোটকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করা হয়। পরে স্পিডবোটটি কোন রকম সেন্টমার্টিন পৌঁছে যেতে সক্ষম হয়। তবে এ ঘটনায় কেহ হতাহত হয়নি।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘মিয়ানমার সীমান্ত থেকে পর পর তিনবার আমাদের বাংলাদেশি ট্রলার ও স্পিডবোট লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়েছে। এ ঘটনার কারণে বিগত ৫দিন ধরে টেকনাফ থেকে সেন্টমার্টিনে কোন ধরনে খাদ্য সরবরাহ করা যাচ্ছে না। ফলে দ্বীপের বাসিন্দারা চরম আতঙ্কের মধ্যে বসবাস করছেন।’

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

তিনি সাগরে কোস্টগার্ড ও বিজিবির টহল আরো জোরদার করার জন্য জোর দাবি জানান।

এ প্রসঙ্গে টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, ‘সাগরে সেন্টমার্টিনগামী একটি স্পিডবোটকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়েছে শুনলাম। এর আগেও মিয়ানমার সীমান্ত থেকে নির্বাচন কর্মকর্তাদের বহনকারী ট্রলারসহ দুবার লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়েছে।উল্লেখ্য এর আগে গত ৫ জুন সেন্টমার্টিনে স্থগিত থাকা টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফেরার পথে এবং ৮ জুন সেন্টমার্টিনে ইট-বালি ও খাদ্যসামগ্রী নিয়ে যাওয়ার পথে মিয়ানমার সীমান্ত থেকে একটি ট্রলারকে লক্ষ্য করে গুলি বর্ষণ করা হয়েছিল।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মিয়ানমার সীমান্ত থেকে আবারো সেন্টমার্টিনগামী স্পিডবোট লক্ষ্য করে গুলিবর্ষণ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মিয়ানমার সীমান্ত থেকে আবারো সেন্টমার্টিনগামী স্পিডবোট লক্ষ্য করে গুলিবর্ষণ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১১ জুন ২০২৪, ০৯:১৯ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিনগামী বাংলাদেশি একটি স্পিডবোটকে লক্ষ্য করে আবারো গুলি ছোঁড়া হয়েছে মিয়ানমার সীমান্ত থেকে। তবে এতে কেউ হতাহত হয়নি। মঙ্গলবার (১১ জুন) বেলা ১১টার দিকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সাগরের শাহপরীরদ্বীপ ঘোলচর নামক স্থানে এ ঘটনা ঘটে। এ বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ-সেন্টমার্টিন স্পিডবোট মালিক সমিতির সভাপতি খোরশেদ আলম। তিনি বলেন, ‘মঙ্গলবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম থেকে চিকিৎসা করে আসা অসুস্থ রোগীকে নিয়ে সেন্টমার্টিনদ্বীপে যাওয়ার পথে সাগরের ঘোলচর নামক স্থানে গেলে মিয়ানমার সীমান্তের একটি ট্রলার থেকে ওই স্পিডবোটকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করা হয়। পরে স্পিডবোটটি কোন রকম সেন্টমার্টিন পৌঁছে যেতে সক্ষম হয়। তবে এ ঘটনায় কেহ হতাহত হয়নি। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘মিয়ানমার সীমান্ত থেকে পর পর তিনবার আমাদের বাংলাদেশি ট্রলার ও স্পিডবোট লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়েছে। এ ঘটনার কারণে বিগত ৫দিন ধরে টেকনাফ থেকে সেন্টমার্টিনে কোন ধরনে খাদ্য সরবরাহ করা যাচ্ছে না। ফলে দ্বীপের বাসিন্দারা চরম আতঙ্কের মধ্যে বসবাস করছেন।’ তিনি সাগরে কোস্টগার্ড ও বিজিবির টহল আরো জোরদার করার জন্য জোর দাবি জানান। এ প্রসঙ্গে টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, ‘সাগরে সেন্টমার্টিনগামী একটি স্পিডবোটকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়েছে শুনলাম। এর আগেও মিয়ানমার সীমান্ত থেকে নির্বাচন কর্মকর্তাদের বহনকারী ট্রলারসহ দুবার লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়েছে।উল্লেখ্য এর আগে গত ৫ জুন সেন্টমার্টিনে স্থগিত থাকা টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফেরার পথে এবং ৮ জুন সেন্টমার্টিনে ইট-বালি ও খাদ্যসামগ্রী নিয়ে যাওয়ার পথে মিয়ানমার সীমান্ত থেকে একটি ট্রলারকে লক্ষ্য করে গুলি বর্ষণ করা হয়েছিল।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×