টেকনাফে অভিযান চালিয়ে ৪হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ আব্দুল্লাহ (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
রবিবার (৩১আগস্ট) ভোরে সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক মো:আব্দুল্লাহ সাবরাং ইউনিয়নের লেজির পাড়ার মোঃ ছলিম উল্লাহ ছেলে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আবু জায়েদ মো:নাজমুন নুর।
কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি
তিনি জানান,রোববার(৩১আগস্ট)ভোরে থানা পুলিশের একটি আভিযানিক দল সদর ইউনিয়নের মহেষখালীয়া পাড়া অন্তর্গত টেকনাফ-কক্সবাজারগামী মেরিন ড্রাইভ রোড এলাকায় অভিযান চালায়।
এসময় একটি সিএনজিকে থামানের সংকেত দেওয়া হয়। সিএনজি চালক সংকেত অমান্য করে চেকপোস্ট অতিক্রম করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ গাড়ীটিকে গতিরোধ করতে সক্ষম হয়।পরে তল্লাশি করে সিএনজির পিছনে গ্যাস সিলিন্ডারের কাটা অংশে বিশেষ কায়দায় লুকানো৪হাজার পিচ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
ওই সময় মাদক পাচারে ব্যবহৃত সিএনজি গাড়িটি জব্দ করা হয়।
তিনি আরও জানান,আটক আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।




মন্তব্য করুন