হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে একই পরিবারের তিনজন অপহরণ, ৮ ঘন্টা পর উদ্ধার

আব্দুস সালাম,টেকনাফ ::

আব্দুস সালাম,টেকনাফ ::

বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১০:১৭ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে একই পরিবারের তিনজনকে অপহরণ করেছে অপহরণকারী চক্রের সদস্যরা। রাতে পাহাড়ী এলাকার ধান ক্ষেত পাহারা দিতে গিয়ে অপহরণের শিকার হন তারা।অপহৃতরা হলেন, হ্নীলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মুচনী গ্রামের আশরাফ জামানের পুত্র নীর আহমেদ (৬০), হাবিবুর রহমান (৫৫) ও তার ছেলে নুর ফয়েজ (১৩)। তারা একই পরিবারের সদস্য।

বৃহস্পতিবার (২ মে) ভোর রাতে তাদেরকে অপহরণ করা হয়েছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য মো. আলী অপহরণের এ বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো হ্নীলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মুচনী গ্রামের বাসিন্দা নীর আহমেদ, হাবিবুর রহমান ও তার কিশোর ছেলে নুর ফয়েজ নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প ও এপিবিএন এর কার্যালয়ের পিছনে পশ্চিমের পাহাড়ের পাদদেশে ধান ক্ষেতে পাহারা দিচ্ছিলেন। এসময় ভোর রাত তিনটার দিকে একদল দূর্বৃত্ত তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে।

উল্লেখ্য যে, অপহৃত হাবিবুর রহমান গেল ইউপি নির্বাচনে প্রতিদ্বন্ধীতাও করেছিলেন। সে একজন এলাকার পরিচিত ব্যক্তি। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

এদিকে, অপহরণের শিকার হওয়ায় মুচনী এলাকার জনগন বিক্ষুব্ধ হয়ে উঠেছে। তারা মুচনী রোহিঙ্গা ক্যাম্পের চলাচলের রাস্তায় বিক্ষোভ করছে।এতে এলাকার জনগন অংশ গ্রহন করে অবিলম্বে অপহৃতদের মুক্তির ব্যবস্থা করতে প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবী জানান।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, ৯নং ওয়ার্ড একই পরিবারের ৩ জন অপহরণ হয়েছে শুনলাম হাবিবুর রহমান ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।

এদিকে এলাকার চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীর নির্দেশে স্থানীয় জনসাধারণ এলাকায় বিক্ষোভ করে রোহিঙ্গাদের চলাফেরায় নিষেধাজ্ঞা আরোপ করলে এলাকাবাসীর সংঘবদ্ধ প্রচেষ্টার মুখে এক পর্যায়ে অপহরণ কারীরা পালিয়ে যেত বাধ্য হয়।পরে এলাকাবাসী অপহৃতদেরকে ৮ ঘন্টাপর তাদের আস্তানা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।

উল্লেখ্য যে, সম্প্রতি অপহরণের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রেহাই পাচ্ছে না ছাত্র, শিক্ষক, রাখাল, দিন মজুর, এনজিও কর্মীসহ সাধারণ মানুষ। শুধু স্থানীয়রা নই, অপহরণের শিকার হচ্ছে বাস্তচ্যুত রোহিঙ্গারাও।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে একই পরিবারের তিনজন অপহরণ, ৮ ঘন্টা পর উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে একই পরিবারের তিনজন অপহরণ, ৮ ঘন্টা পর উদ্ধার

প্রতিবেদক: আব্দুস সালাম,টেকনাফ :: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১০:১৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে একই পরিবারের তিনজনকে অপহরণ করেছে অপহরণকারী চক্রের সদস্যরা। রাতে পাহাড়ী এলাকার ধান ক্ষেত পাহারা দিতে গিয়ে অপহরণের শিকার হন তারা।অপহৃতরা হলেন, হ্নীলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মুচনী গ্রামের আশরাফ জামানের পুত্র নীর আহমেদ (৬০), হাবিবুর রহমান (৫৫) ও তার ছেলে নুর ফয়েজ (১৩)। তারা একই পরিবারের সদস্য। বৃহস্পতিবার (২ মে) ভোর রাতে তাদেরকে অপহরণ করা হয়েছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে। স্থানীয় ইউপি সদস্য মো. আলী অপহরণের এ বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো হ্নীলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মুচনী গ্রামের বাসিন্দা নীর আহমেদ, হাবিবুর রহমান ও তার কিশোর ছেলে নুর ফয়েজ নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প ও এপিবিএন এর কার্যালয়ের পিছনে পশ্চিমের পাহাড়ের পাদদেশে ধান ক্ষেতে পাহারা দিচ্ছিলেন। এসময় ভোর রাত তিনটার দিকে একদল দূর্বৃত্ত তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে। উল্লেখ্য যে, অপহৃত হাবিবুর রহমান গেল ইউপি নির্বাচনে প্রতিদ্বন্ধীতাও করেছিলেন। সে একজন এলাকার পরিচিত ব্যক্তি। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি এদিকে, অপহরণের শিকার হওয়ায় মুচনী এলাকার জনগন বিক্ষুব্ধ হয়ে উঠেছে। তারা মুচনী রোহিঙ্গা ক্যাম্পের চলাচলের রাস্তায় বিক্ষোভ করছে।এতে এলাকার জনগন অংশ গ্রহন করে অবিলম্বে অপহৃতদের মুক্তির ব্যবস্থা করতে প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবী জানান। হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, ৯নং ওয়ার্ড একই পরিবারের ৩ জন অপহরণ হয়েছে শুনলাম হাবিবুর রহমান ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। এদিকে এলাকার চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীর নির্দেশে স্থানীয় জনসাধারণ এলাকায় বিক্ষোভ করে রোহিঙ্গাদের চলাফেরায় নিষেধাজ্ঞা আরোপ করলে এলাকাবাসীর সংঘবদ্ধ প্রচেষ্টার মুখে এক পর্যায়ে অপহরণ কারীরা পালিয়ে যেত বাধ্য হয়।পরে এলাকাবাসী অপহৃতদেরকে ৮ ঘন্টাপর তাদের আস্তানা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। উল্লেখ্য যে, সম্প্রতি অপহরণের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রেহাই পাচ্ছে না ছাত্র, শিক্ষক, রাখাল, দিন মজুর, এনজিও কর্মীসহ সাধারণ মানুষ। শুধু স্থানীয়রা নই, অপহরণের শিকার হচ্ছে বাস্তচ্যুত রোহিঙ্গারাও।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×