হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে কাটাবুনিয়া ঘাটে ইয়াবা ফেলে পালাল পাচারকারীরা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২, ১১:২৬ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড সদস্যরা সাবরাং কাটাবনিয়া ঘাঁটে অভিযান চালিয়ে ৫৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এসময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন আব্দুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন টেকনাফ স্টেশনের লেঃ কমান্ডার সৈয়দ তৈমুর পাশার নেতৃত্বে টেকনাফ উপজেলার সাবরাং কাটাবুনিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন সময়ে কাটাবুনিয়া ঘাঁটের খাল এলাকায় একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা উক্ত নৌকাটিকে থামার সংকেত দেয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা মাঝিসহ দুইজন ব্যক্তি একটি কালো রংয়ের বস্তা নৌকায় ফেলে রেখে দ্রুত গতিতে পাড়ে লাফ দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যক্ত বস্তাটি তল্লাশি করে ৫৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
তিনি আরও জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

কক্সবাজারে কৃষক লীগ নেতা সেলিম রেজা আটক

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

অন্যান্য
Card Image

টেকনাফে কাটাবুনিয়া ঘাটে ইয়াবা ফেলে পালাল পাচারকারীরা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে কাটাবুনিয়া ঘাটে ইয়াবা ফেলে পালাল পাচারকারীরা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২, ১১:২৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড সদস্যরা সাবরাং কাটাবনিয়া ঘাঁটে অভিযান চালিয়ে ৫৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এসময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন আব্দুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন টেকনাফ স্টেশনের লেঃ কমান্ডার সৈয়দ তৈমুর পাশার নেতৃত্বে টেকনাফ উপজেলার সাবরাং কাটাবুনিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে কাটাবুনিয়া ঘাঁটের খাল এলাকায় একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা উক্ত নৌকাটিকে থামার সংকেত দেয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা মাঝিসহ দুইজন ব্যক্তি একটি কালো রংয়ের বস্তা নৌকায় ফেলে রেখে দ্রুত গতিতে পাড়ে লাফ দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যক্ত বস্তাটি তল্লাশি করে ৫৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তিনি আরও জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×