হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৪:৩১ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফের মহাসড়কে বেপরোয়া গতির একটি ট্রাকচাপায় পড়ে মোটরবাইক আরোহী মো. মনিরুল আজম (৫৪) নামে এক এনজিও কর্মকর্তার মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

সোমবার (২০ মে) রাত ৮টার দিকে কক্সবাজার টু টেকনাফ মহাসড়কের হ্নীলা ইউপির অন্তর্গত মোচনী বাজার সংলগ্ন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এনজিও কর্মকর্তা টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার ঝনঝনিয়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুল হামিদের পুত্র। তিনি টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরে নিয়োজিত বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস)-এর কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবুল হোসাইন গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী বাজার সংলগ্ন ব্রিজ এলাকায় কক্সবাজারমুখি বেপরোয়া গতির একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা নিহত এনজিও কর্মকর্তা আরোহী মোটর বাইককে পিছন থেকে ধাক্কা দেয়। ধাক্কা লেগে মোটরবাইকটি সড়কের ওপর পড়ে গেলে ট্রাকের ঘাতক চালক পড়ে যাওয়া বাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর বাইকটি দুমড়ে-মুচড়ে যাওয়ার পাশাপাশি এনজিও কর্মকর্তার মর্মান্তিক মৃত্যূ হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

স্থানীয়দের কাছ থেকে তথ্য নিয়ে জানা যায়, বিকালে টেকনাফের বিভিন্ন এলাকায় অল্প বৃষ্টিপাত হয়েছিল। বৃষ্টির কিছু পরিমাণ পানি মোচনী বাজারের দক্ষিণে ব্রিজের ওপর জমে থাকে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি সেখানে পৌঁছালে জমে থাকা বৃষ্টির পানিতে পিছলে মোটরবাইকটি সড়কের উপর পড়ে গেলে পেছন থেকে আসা ট্রাকটি গতি হারিয়ে চাপা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

এ বিষয়ে জানতে চাইলে টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, আইনি কার্যক্রম শেষে মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ইতিমধ্যে স্বজনেরা লাশ গ্রামের উদ্দেশ্যে নিয়ে গেছেন।

ওসি আরও বলেন, হাইওয়ে পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে। ঘটনার পরপরই ট্রাক চালক ও তার সহকারী পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা অব‍্যাহত রয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৪:৩১ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফের মহাসড়কে বেপরোয়া গতির একটি ট্রাকচাপায় পড়ে মোটরবাইক আরোহী মো. মনিরুল আজম (৫৪) নামে এক এনজিও কর্মকর্তার মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (২০ মে) রাত ৮টার দিকে কক্সবাজার টু টেকনাফ মহাসড়কের হ্নীলা ইউপির অন্তর্গত মোচনী বাজার সংলগ্ন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এনজিও কর্মকর্তা টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার ঝনঝনিয়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুল হামিদের পুত্র। তিনি টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরে নিয়োজিত বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস)-এর কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতেন। স্থানীয়দের বরাত দিয়ে হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবুল হোসাইন গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী বাজার সংলগ্ন ব্রিজ এলাকায় কক্সবাজারমুখি বেপরোয়া গতির একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা নিহত এনজিও কর্মকর্তা আরোহী মোটর বাইককে পিছন থেকে ধাক্কা দেয়। ধাক্কা লেগে মোটরবাইকটি সড়কের ওপর পড়ে গেলে ট্রাকের ঘাতক চালক পড়ে যাওয়া বাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর বাইকটি দুমড়ে-মুচড়ে যাওয়ার পাশাপাশি এনজিও কর্মকর্তার মর্মান্তিক মৃত্যূ হয়েছে বলে জানান তিনি। স্থানীয়দের কাছ থেকে তথ্য নিয়ে জানা যায়, বিকালে টেকনাফের বিভিন্ন এলাকায় অল্প বৃষ্টিপাত হয়েছিল। বৃষ্টির কিছু পরিমাণ পানি মোচনী বাজারের দক্ষিণে ব্রিজের ওপর জমে থাকে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি সেখানে পৌঁছালে জমে থাকা বৃষ্টির পানিতে পিছলে মোটরবাইকটি সড়কের উপর পড়ে গেলে পেছন থেকে আসা ট্রাকটি গতি হারিয়ে চাপা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ বিষয়ে জানতে চাইলে টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, আইনি কার্যক্রম শেষে মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ইতিমধ্যে স্বজনেরা লাশ গ্রামের উদ্দেশ্যে নিয়ে গেছেন। ওসি আরও বলেন, হাইওয়ে পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে। ঘটনার পরপরই ট্রাক চালক ও তার সহকারী পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা অব‍্যাহত রয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×