হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে দিন দিন বৈধ ব্যবসার খাতগুলো বন্ধ হচ্ছে-শাহজাহান চৌধুরী

আব্দুস সালাম, টেকনাফ::

আব্দুস সালাম, টেকনাফ::

বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন

জিয়াউর রহমানের মৃত্যুর পর যখন অনেকে আমাকে স্মাগলারদের এমপি বলতো, তখন টেকনাফে বৈধ ব্যবসার দ্বার উন্মোচন করতে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অনুরোধ করে টেকনাফে স্থল বন্দর ও করিডোর প্রতিষ্ঠা করি। বর্তমানে বিভিন্ন অজুহাতে এসব বৈধ ব্যবসার খাতগুলো বন্ধ হয়ে আছে। অথচ শুধুমাত্র এই স্থল বন্দর থেকেই প্রতিবছর প্রায় ১ হাজার কোটি টাকার মতো রাজস্ব সরকারের কোষাগারে জমা হতো।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে টেকনাফ সদরের লেঙ্গুরবিল মাদ্রাসার মাঠে ২নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ ও সাংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার করে তিনি বলেন, আমার প্রত্যাশা এ অঞ্চলের নারীরা সুশিক্ষিত হয়ে কর্মক্ষম হোক। প্রতিটি গ্রাম ও মহল্লায় ক্লাব গড়ে নারীদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে ইনশাআল্লাহ।

এদিকে জেলা বিএনপির সভাপতি আক্ষেপ করে বলেন,’বিনা বিচারে আইন বহির্ভূতভাবে এই টেকনাফে অসংখ্য মানুষকে নির্বিচারে গুলি করে(ক্রসফায়ারের নামে) হত্যা করেছিল সাবেক পুলিশ কর্মকর্তা প্রদীপ কুমার দাশ। কেউ অপরাধ তথা রাষ্ট্রবিরোধী গর্হিত কর্মকান্ডে জড়িত থাকলে তাকে আইন আদালতের দ্বারস্থ করা উচিত, গুলি করে মারা নয়। বিএনপি ক্ষমতায় এলে এসব বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে।’
সবশেষে তিনি স্থানীয় মা, বোন,খালা, যুবক, মুরুব্বিদেরকে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট প্রদানের অনুরোধ করেন।

উক্ত উঠান বৈঠক টেকনাফ সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ তৈয়বের সভাপতিত্বে সদর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তাহের,কলেজ ছাত্রদলের আহবায়ক উপজেলা আতা উল্লাহ ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ রুবেলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান সিদ্দিকী, পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহদাত হোসেন,জেলা বিএনপির সদস্য রাশেদুল করিম মার্কিন, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ কাইয়ুম, সদর বিএনপির সভাপতি আব্দুল গফুর,জেলা যুবদলের সহ-শ্রমবিষয়ক সম্পাদক আব্দুল আমিন আবুল, সদর বিএনপির সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন, সদর যুবদলের আহবায়ক মোঃ রফিক,সদর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদ আলম, বিএনপি নেতা সব্বির আহমদ মেম্বার,বিএনপি নেতা সিরাজ, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আহমদ হোসেন,সাধারণ সম্পাদক আমির হামজা,সাংগঠনিক সম্পাদক নবী হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুছ, উপজেলা ছাত্রদলের শামীম প্রমূখ।

আরও পড়ুন

ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে দিন দিন বৈধ ব্যবসার খাতগুলো বন্ধ হচ্ছে-শাহজাহান চৌধুরী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে দিন দিন বৈধ ব্যবসার খাতগুলো বন্ধ হচ্ছে-শাহজাহান চৌধুরী

প্রতিবেদক: আব্দুস সালাম, টেকনাফ:: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন
Print Image
জিয়াউর রহমানের মৃত্যুর পর যখন অনেকে আমাকে স্মাগলারদের এমপি বলতো, তখন টেকনাফে বৈধ ব্যবসার দ্বার উন্মোচন করতে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অনুরোধ করে টেকনাফে স্থল বন্দর ও করিডোর প্রতিষ্ঠা করি। বর্তমানে বিভিন্ন অজুহাতে এসব বৈধ ব্যবসার খাতগুলো বন্ধ হয়ে আছে। অথচ শুধুমাত্র এই স্থল বন্দর থেকেই প্রতিবছর প্রায় ১ হাজার কোটি টাকার মতো রাজস্ব সরকারের কোষাগারে জমা হতো। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে টেকনাফ সদরের লেঙ্গুরবিল মাদ্রাসার মাঠে ২নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ ও সাংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার করে তিনি বলেন, আমার প্রত্যাশা এ অঞ্চলের নারীরা সুশিক্ষিত হয়ে কর্মক্ষম হোক। প্রতিটি গ্রাম ও মহল্লায় ক্লাব গড়ে নারীদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে ইনশাআল্লাহ। এদিকে জেলা বিএনপির সভাপতি আক্ষেপ করে বলেন,'বিনা বিচারে আইন বহির্ভূতভাবে এই টেকনাফে অসংখ্য মানুষকে নির্বিচারে গুলি করে(ক্রসফায়ারের নামে) হত্যা করেছিল সাবেক পুলিশ কর্মকর্তা প্রদীপ কুমার দাশ। কেউ অপরাধ তথা রাষ্ট্রবিরোধী গর্হিত কর্মকান্ডে জড়িত থাকলে তাকে আইন আদালতের দ্বারস্থ করা উচিত, গুলি করে মারা নয়। বিএনপি ক্ষমতায় এলে এসব বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে।' সবশেষে তিনি স্থানীয় মা, বোন,খালা, যুবক, মুরুব্বিদেরকে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট প্রদানের অনুরোধ করেন। উক্ত উঠান বৈঠক টেকনাফ সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ তৈয়বের সভাপতিত্বে সদর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তাহের,কলেজ ছাত্রদলের আহবায়ক উপজেলা আতা উল্লাহ ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ রুবেলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান সিদ্দিকী, পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহদাত হোসেন,জেলা বিএনপির সদস্য রাশেদুল করিম মার্কিন, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ কাইয়ুম, সদর বিএনপির সভাপতি আব্দুল গফুর,জেলা যুবদলের সহ-শ্রমবিষয়ক সম্পাদক আব্দুল আমিন আবুল, সদর বিএনপির সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন, সদর যুবদলের আহবায়ক মোঃ রফিক,সদর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদ আলম, বিএনপি নেতা সব্বির আহমদ মেম্বার,বিএনপি নেতা সিরাজ, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আহমদ হোসেন,সাধারণ সম্পাদক আমির হামজা,সাংগঠনিক সম্পাদক নবী হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুছ, উপজেলা ছাত্রদলের শামীম প্রমূখ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×