হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে নৌবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান, ৫ লাখ ইয়াবা জব্দ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন


টেকনাফ, ৯ ফেব্রুয়ারি – কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লবণের মাঠ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে পাঁচ লাখ পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার দুপুর ২টার দিকে টেকনাফ কন্টিনজেন্ট কমান্ডার এস এম জাহিদ হোসাইন এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র নাফ নদী ব্যবহার করে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান বাংলাদেশে পাচারের পরিকল্পনা করেছিল।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাদকের চালানটি হ্নীলা ইউনিয়নের চৌধুরী পাড়া ব্রিজ এলাকা দিয়ে উলুচামারীর দিকে নেওয়ার প্রস্তুতি চলছিল। এই তথ্যের ওপর ভিত্তি করে বাংলাদেশ নৌবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল হ্নীলা ইউনিয়নের নাটমুড়াপাড়া এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। অভিযান চলাকালে মাদক কারবারিরা তাদের পূর্বনির্ধারিত রুট পরিবর্তন করে চৌধুরী পাড়া খালের দক্ষিণ পাশ দিয়ে বস্তাভর্তি ইয়াবা বহন করে অগ্রসর হতে থাকে। পরিস্থিতি অনুধাবন করে নৌবাহিনীর আভিযানিক দল দ্রুত অবস্থান পরিবর্তন করে খালের উত্তর পাশ থেকে ধাওয়া চালায়। ধাওয়া খেয়ে পাচারকারীরা মাদকভর্তি বস্তাগুলো ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে ঘটনাস্থলে থাকা বস্তাগুলো তল্লাশি করে মোট পাঁচ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুন

পটুয়াখালীতে মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলায় পুলিশসহ আহত ২

এস এম/ ৯ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

টেকনাফে নৌবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান, ৫ লাখ ইয়াবা জব্দ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে নৌবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান, ৫ লাখ ইয়াবা জব্দ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
Print Image
[ad_1] টেকনাফ, ৯ ফেব্রুয়ারি – কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লবণের মাঠ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে পাঁচ লাখ পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার দুপুর ২টার দিকে টেকনাফ কন্টিনজেন্ট কমান্ডার এস এম জাহিদ হোসাইন এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র নাফ নদী ব্যবহার করে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান বাংলাদেশে পাচারের পরিকল্পনা করেছিল।গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাদকের চালানটি হ্নীলা ইউনিয়নের চৌধুরী পাড়া ব্রিজ এলাকা দিয়ে উলুচামারীর দিকে নেওয়ার প্রস্তুতি চলছিল। এই তথ্যের ওপর ভিত্তি করে বাংলাদেশ নৌবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল হ্নীলা ইউনিয়নের নাটমুড়াপাড়া এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। অভিযান চলাকালে মাদক কারবারিরা তাদের পূর্বনির্ধারিত রুট পরিবর্তন করে চৌধুরী পাড়া খালের দক্ষিণ পাশ দিয়ে বস্তাভর্তি ইয়াবা বহন করে অগ্রসর হতে থাকে। পরিস্থিতি অনুধাবন করে নৌবাহিনীর আভিযানিক দল দ্রুত অবস্থান পরিবর্তন করে খালের উত্তর পাশ থেকে ধাওয়া চালায়। ধাওয়া খেয়ে পাচারকারীরা মাদকভর্তি বস্তাগুলো ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে ঘটনাস্থলে থাকা বস্তাগুলো তল্লাশি করে মোট পাঁচ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।এস এম/ ৯ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×