হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মিয়ানমার থেকে মাদক ঢুকছে বাংলাদেশে, সামাজিক প্রতিরোধের আহ্বান মন্ত্রীর

শহিদুল ইসলাম ::

শহিদুল ইসলাম ::

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
📌 সংক্ষেপ: মিয়ানমার থেকে বিভিন্ন উপায়ে বাংলাদেশে মাদক প্রবেশ করছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ …

মিয়ানমার থেকে বিভিন্ন উপায়ে বাংলাদেশে মাদক প্রবেশ করছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য, অসচ্ছল মেধাবী শিক্ষার্থী ও প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে অনুদান ও হুইলচেয়ার বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, বাংলাদেশে কোনো ধরনের মাদক উৎপাদিত হয় না; বরং মিয়ানমার থেকে বিভিন্ন উপায়ে মাদক এ দেশে প্রবেশ করছে। মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।

মাদক বিক্রি ও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। অনুষ্ঠানে টেকনাফের বাহারছড়া ও হোয়াইক্যং ইউনিয়নের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৪৬ জন সদস্যকে জনপ্রতি ২ হাজার টাকা করে মোট ৯২ হাজার টাকা অনুদান দেওয়া হয়।

আরও পড়ুন

পটিয়া থেকে ছিনতাইয়ের লুন্ডিত সাড়ে ৭ টন চিনি চকরিয়ায় উদ্ধার

এ ছাড়া অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ও প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে পাঁচটি হুইলচেয়ার বিতরণ করা হয়। এ সময় কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. শাহিন নেওয়াজ, টেকনাফ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: মিয়ানমার থেকে মাদক ঢুকছে বাংলাদেশে, সামাজিক প্রতিরোধের আহ্বান মন্ত্রীর সম্পর্কিত তথ্য কী?

উত্তর: মিয়ানমার থেকে বিভিন্ন উপায়ে বাংলাদেশে মাদক প্রবেশ করছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহি। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

মিয়ানমার থেকে মাদক ঢুকছে বাংলাদেশে, সামাজিক প্রতিরোধের আহ্বান মন্ত্রীর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মিয়ানমার থেকে মাদক ঢুকছে বাংলাদেশে, সামাজিক প্রতিরোধের আহ্বান মন্ত্রীর

প্রতিবেদক: শহিদুল ইসলাম :: | প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
Print Image
মিয়ানমার থেকে বিভিন্ন উপায়ে বাংলাদেশে মাদক প্রবেশ করছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য, অসচ্ছল মেধাবী শিক্ষার্থী ও প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে অনুদান ও হুইলচেয়ার বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্ত্রী বলেন, বাংলাদেশে কোনো ধরনের মাদক উৎপাদিত হয় না; বরং মিয়ানমার থেকে বিভিন্ন উপায়ে মাদক এ দেশে প্রবেশ করছে। মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। মাদক বিক্রি ও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। অনুষ্ঠানে টেকনাফের বাহারছড়া ও হোয়াইক্যং ইউনিয়নের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৪৬ জন সদস্যকে জনপ্রতি ২ হাজার টাকা করে মোট ৯২ হাজার টাকা অনুদান দেওয়া হয়। এ ছাড়া অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ও প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে পাঁচটি হুইলচেয়ার বিতরণ করা হয়। এ সময় কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. শাহিন নেওয়াজ, টেকনাফ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×