কক্সবাজারের টেকনাফে খাবারের সন্ধানে লোকালয়ে এসে পানির গর্তে পড়ে যায় দুটি বন্যহাতি। পরে বন বিভাগের কর্মী, হাতি উদ্ধার দলের (ইআরটি) সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় হাতি দুটি উদ্ধার করা হয়।
এরপর সেগুলোকে নিরাপদে বনে ফিরিয়ে দেওয়া হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়াপাড়া মনুমিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাটি টেকনাফ রেঞ্জের মধ্যহ্নীলা বিটের আওতাধীন। স্থানীয় বাসিন্দারা জানান, কম্বনিয়াপাড়াসংলগ্ন বন থেকে খাবারের সন্ধানে দুটি বন্যহাতি লোকালয়ে চলে আসে।
একপর্যায়ে হাতি দুটি এলাকার একটি বড় পানির গর্তে পড়ে যায়। বিষয়টি জানতে পেরে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।
টেকনাফে মানবপাচারকারীদের সাথে গোলাগুলি, সেনাসদস্য নিহত, জিম্মি ৫৭ জন উদ্ধার, আটক ৫
পরে ইআরটি সদস্য ও স্থানীয় লোকজনের সহায়তায় হাতি দুটিকে গর্ত থেকে উদ্ধার করে বনে ফিরিয়ে দেওয়া হয়।টেকনাফ রেঞ্জের মধ্যহ্নীলা বিট কর্মকর্তা ফরেস্টার মো. হোসেন বলেন, এলাকার একটি বড় পানির গর্তে পড়ে যাওয়া দুটি বন্যহাতিকে ইআরটি সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে। পরে হাতি দুটিকে নিরাপদে বনে ফিরিয়ে দেওয়া হয়।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: টেকনাফে পানির গর্তে পড়ে দুই বন্যহাতি, উদ্ধার করে বনে ফেরত সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের টেকনাফে খাবারের সন্ধানে লোকালয়ে এসে পানির গর্তে পড়ে যায় দুটি বন্যহাতি। পরে বন বিভাগের কর্মী, হাতি উদ্ধার দলের (ইআরটি) সদস্য ও স্। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন