কক্সবাজারের টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে ১৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি জিপ গাড়ি, তিনটি মোবাইল ফোন ও নগদ ১,৪৮০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়নের আলীখালী গ্রামের মৃত জানে আলমের পুত্র মোঃ রাশেদুল হক (৩৬), একই গ্রামের মৃত সুলতান আহমদের পুত্র মোঃ হোসেন (২৬) ও টেকনাফের ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত মৃত আঃ হাকিমের পুত্র মোঃ ইউনুস (৩৮)।
শুক্রবার সকালে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টা ১৫ মিনিটে টেকনাফ উপজেলা পরিষদের মেইন গেইটের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জায়েদ নুর সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন গোপন সংবাদের ভিওিতে এ অভিযান চালানো হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়।
ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার
এ বিষয়ে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস বলেন,মাদকবিরোধী অভিযানে টেকনাফে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। যেকোনো মূল্যে মাদক নির্মূলের জন্য জেলা পুলিশের অভিযান চলবে।




মন্তব্য করুন