হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে বাসা ভাড়া নিয়ে বসবাসকারী ২৮ রোহিঙ্গা উদ্ধার, আশ্রয়দাতা আটক

নিজস্ব প্রতিবেদক, টেকনাফ::

নিজস্ব প্রতিবেদক, টেকনাফ::

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফের হ্নীলায় ক্যাম্পের বাইরে অবৈধভাবে বাসা ভাড়া নিয়ে বসবাসকারী ২৮ রোহিঙ্গাকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় তাদের আশ্রয়দাতা এক ব্যক্তিকে আটক করা হয়।

রোববার (১২ অক্টোবর) গভীর রাতে হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ায় এ অভিযান চালায় র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন।

র‌্যাব জানায়, সম্প্রতি উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে থাকা কিছু রোহিঙ্গা বাইরে বাসা ভাড়া নিয়ে বসবাস করে মাদক, মানবপাচার, খুন, ছিনতাই, ডাকাতি ও অপহরণসহ নানা অপরাধে জড়িত হচ্ছে— এমন তথ্য পায় র‌্যাব। এছাড়া কিছু রোহিঙ্গা জমি কিনে ঘরবাড়ি নির্মাণেরও চেষ্টা করছে বলে জানা যায়।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের স্ব-স্ব ক্যাম্পে ফেরত পাঠাতে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নিতে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। যেকোনো ধরণের অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট: লাশ নিতে ৩ ঘণ্টা অপেক্ষা, দিশেহারা সংকটাপন্ন রোগীরা

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে বাসা ভাড়া নিয়ে বসবাসকারী ২৮ রোহিঙ্গা উদ্ধার, আশ্রয়দাতা আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে বাসা ভাড়া নিয়ে বসবাসকারী ২৮ রোহিঙ্গা উদ্ধার, আশ্রয়দাতা আটক

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক, টেকনাফ:: | প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফের হ্নীলায় ক্যাম্পের বাইরে অবৈধভাবে বাসা ভাড়া নিয়ে বসবাসকারী ২৮ রোহিঙ্গাকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় তাদের আশ্রয়দাতা এক ব্যক্তিকে আটক করা হয়। রোববার (১২ অক্টোবর) গভীর রাতে হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ায় এ অভিযান চালায় র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন। র‌্যাব জানায়, সম্প্রতি উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে থাকা কিছু রোহিঙ্গা বাইরে বাসা ভাড়া নিয়ে বসবাস করে মাদক, মানবপাচার, খুন, ছিনতাই, ডাকাতি ও অপহরণসহ নানা অপরাধে জড়িত হচ্ছে— এমন তথ্য পায় র‌্যাব। এছাড়া কিছু রোহিঙ্গা জমি কিনে ঘরবাড়ি নির্মাণেরও চেষ্টা করছে বলে জানা যায়। র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের স্ব-স্ব ক্যাম্পে ফেরত পাঠাতে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নিতে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। যেকোনো ধরণের অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×