হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে বিজিবির অভিযানে মাদক ও বিদেশি পিস্তলসহ কারবারি আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন

টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ায় অভিযান চালিয়ে ৮১৬ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও একটি বিদেশি পিস্তলসহ এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। রবিবার (২০ জুলাই) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক মাদক কারবারি হলেন মো. শফিক। তিনি টেকনাফের পুরাতন পল্লানপাড়া এলাকার বাসিন্দা।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির নিজস্ব গোয়েন্দা দল নিশ্চিত হয়—উত্তর জালিয়াপাড়ার চিহ্নিত পাচারকারী করিমের বাড়িতে মাদক ও অস্ত্রের লেনদেনের প্রস্তুতি চলছে। পরে বিজিবির একাধিক বিশেষায়িত দল ওই এলাকায় সাঁড়াশি অভিযান চালায়।

অভিযান চলাকালে করিমের বাড়িতে প্রবেশ করলে পাচারকারীরা পালানোর চেষ্টা করে। এ সময় শফিককে আটক করা সম্ভব হলেও দুইজন পালিয়ে যায়।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

শফিকের দেওয়া তথ্যের ভিত্তিতে করিমের বসত বাড়ির খাটের নিচ থেকে অভিনব কৌশলে লুকানো অবস্থায় ৮১৬ গ্রাম নিষিদ্ধ মাদক আইস ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

বিজিবির দাবি, ওই বাড়িতে দীর্ঘদিন ধরে খুচরা ইয়াবা কেনাবেচার আসর বসে আসছে।

শফিককে মাদক ও অস্ত্রসহ আইনগত প্রক্রিয়ায় টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, বিজিবি দেশের সীমান্ত নিরাপত্তা, মাদক ও অস্ত্র চোরাচালান রোধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে বিজিবির অভিযানে মাদক ও বিদেশি পিস্তলসহ কারবারি আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে বিজিবির অভিযানে মাদক ও বিদেশি পিস্তলসহ কারবারি আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন
Print Image
টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ায় অভিযান চালিয়ে ৮১৬ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও একটি বিদেশি পিস্তলসহ এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। রবিবার (২০ জুলাই) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। আটক মাদক কারবারি হলেন মো. শফিক। তিনি টেকনাফের পুরাতন পল্লানপাড়া এলাকার বাসিন্দা। বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির নিজস্ব গোয়েন্দা দল নিশ্চিত হয়—উত্তর জালিয়াপাড়ার চিহ্নিত পাচারকারী করিমের বাড়িতে মাদক ও অস্ত্রের লেনদেনের প্রস্তুতি চলছে। পরে বিজিবির একাধিক বিশেষায়িত দল ওই এলাকায় সাঁড়াশি অভিযান চালায়। অভিযান চলাকালে করিমের বাড়িতে প্রবেশ করলে পাচারকারীরা পালানোর চেষ্টা করে। এ সময় শফিককে আটক করা সম্ভব হলেও দুইজন পালিয়ে যায়। শফিকের দেওয়া তথ্যের ভিত্তিতে করিমের বসত বাড়ির খাটের নিচ থেকে অভিনব কৌশলে লুকানো অবস্থায় ৮১৬ গ্রাম নিষিদ্ধ মাদক আইস ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। বিজিবির দাবি, ওই বাড়িতে দীর্ঘদিন ধরে খুচরা ইয়াবা কেনাবেচার আসর বসে আসছে। শফিককে মাদক ও অস্ত্রসহ আইনগত প্রক্রিয়ায় টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, বিজিবি দেশের সীমান্ত নিরাপত্তা, মাদক ও অস্ত্র চোরাচালান রোধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×