হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির হাতে ১৯ হাজার পিছ ইয়াবাসহ এক পাচারকারী আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২, ০৫:০৭ অপরাহ্ন

আবদুর রশিদ,নাইক্ষ্যংছড়ি ::

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি’র) ধারাবাহিক অভিযানে ১৯০৪২ পিছ ইয়াবাসহ সীমন্তের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার নাম আবদুল শুকুর (৩০)পিতা-সৈয়দ হোসেন, সে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের জামছড়ি এলাকার বাসিন্দা।

গতকাল ৪ এপ্রিল সোমবার রাত সাড়ে ১০ টায় গোপন তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’ র অধিনায়ক জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ নাহিদ হোসাইনের দিকনির্দেশনায় ১১ বিজিবির বিশেষ টিমের জোয়ানরা
নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের জামছড়ি এলাকায় সম্ভাব্য চোরাচালানী আগমন পথে ফাঁদ পেতে থাকে। একজন মাদক ব্যবসায়ী মায়ানমার ইয়াবা ব্যবসায়ীর নিকট হতে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে বাংলাদেশে নিয়ে আসার সময় বিজিবি টহল দলের নিকটবর্তী স্থানে পৌঁছালে বিজিবির উপস্থিতি বুঝতে পেরে পলায়নোর সময় বিজিবির টহল দল তাকে আটক করে জিজ্ঞসাবাদে সে ইয়াবা গুলো বিক্রির উদ্দেশ্যে
মিয়ানমার হতে ক্রয় করে এনেছিল বলে স্বীকার করে।
বিজিবি’র এ অভিযানকে সাধুবাদ জানান এলাকাবাসী।

১১ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাহিদ হোসেন বলেন, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র, কাঠ,মাদকদ্রব্য পাচার, অন্যান্য যে কোন ধরনের অবৈধ পণ্য সামগ্রী পাচার এবং সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের তৎপরতা অব্যাহত আছে থাকবে।
ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর জন্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির হাতে ১৯ হাজার পিছ ইয়াবাসহ এক পাচারকারী আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির হাতে ১৯ হাজার পিছ ইয়াবাসহ এক পাচারকারী আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২, ০৫:০৭ অপরাহ্ন
Print Image
আবদুর রশিদ,নাইক্ষ্যংছড়ি :: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি’র) ধারাবাহিক অভিযানে ১৯০৪২ পিছ ইয়াবাসহ সীমন্তের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার নাম আবদুল শুকুর (৩০)পিতা-সৈয়দ হোসেন, সে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের জামছড়ি এলাকার বাসিন্দা। গতকাল ৪ এপ্রিল সোমবার রাত সাড়ে ১০ টায় গোপন তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’ র অধিনায়ক জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ নাহিদ হোসাইনের দিকনির্দেশনায় ১১ বিজিবির বিশেষ টিমের জোয়ানরা নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের জামছড়ি এলাকায় সম্ভাব্য চোরাচালানী আগমন পথে ফাঁদ পেতে থাকে। একজন মাদক ব্যবসায়ী মায়ানমার ইয়াবা ব্যবসায়ীর নিকট হতে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে বাংলাদেশে নিয়ে আসার সময় বিজিবি টহল দলের নিকটবর্তী স্থানে পৌঁছালে বিজিবির উপস্থিতি বুঝতে পেরে পলায়নোর সময় বিজিবির টহল দল তাকে আটক করে জিজ্ঞসাবাদে সে ইয়াবা গুলো বিক্রির উদ্দেশ্যে মিয়ানমার হতে ক্রয় করে এনেছিল বলে স্বীকার করে। বিজিবি’র এ অভিযানকে সাধুবাদ জানান এলাকাবাসী। ১১ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাহিদ হোসেন বলেন, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র, কাঠ,মাদকদ্রব্য পাচার, অন্যান্য যে কোন ধরনের অবৈধ পণ্য সামগ্রী পাচার এবং সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের তৎপরতা অব্যাহত আছে থাকবে। ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর জন্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×