হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে বিজিবির অভিযানে দেশীয় অস্ত্র ও টাকাসহ এক মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে বিজিবির বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ মো. হাসিম (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় সাবরাং ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানায়, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মৌলভীপাড়া এলাকার একটি বাড়িতে কয়েকজন ইয়াবা ব্যবসায়ী অবস্থান কালে একটি বিশেষ অভিযানিক দল সেখানে যায়। সন্ধ্যায় দলটি রাস্তার পাশের একটি দোকান থেকে মো. হাসিমকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসিম ভুল তথ্য দিয়ে বিজিবিকে অন্য একটি বাড়িতে নিয়ে যায়। এই সুযোগে আরও দুজন মাদক ব্যবসায়ী তাদের কাছে থাকা ইয়াবার চালান নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে পুনরায় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হাসিম তার বাড়িতে অস্ত্র থাকার কথা স্বীকার করে।

আরও পড়ুন

নারী ক্রিকেটারদের সুরক্ষায় বিসিবির স্বতন্ত্র কমিটি, কক্সবাজারে বিশেষ ওয়ার্কশপ

স্থানীয়দের সহযোগিতায় হাসিমের বাড়িতে তল্লাশি চালিয়ে তার বসতঘর থেকে ৮টি দেশীয় অস্ত্র (২টি কিরিচ, ৬টি দা), ইয়াবা বিক্রির নগদ ১,৯৯,০০০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত হাসিম মৌলভীপাড়া গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে। তাকে উদ্ধারকৃত অস্ত্র ও নগদ টাকাসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর এবং তার বিরুদ্ধে মামলা রুজু করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি জানিয়েছেন, সীমান্ত এলাকায় সব ধরনের অবৈধ কার্যক্রম দমনে বিজিবি’র ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে এবং জাতীয় নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় তাদের এই দৃঢ় অবস্থান ভবিষ্যতেও অটুট থাকবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে বিজিবির অভিযানে দেশীয় অস্ত্র ও টাকাসহ এক মাদক কারবারি আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে বিজিবির অভিযানে দেশীয় অস্ত্র ও টাকাসহ এক মাদক কারবারি আটক

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে বিজিবির বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ মো. হাসিম (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় সাবরাং ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানায়, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মৌলভীপাড়া এলাকার একটি বাড়িতে কয়েকজন ইয়াবা ব্যবসায়ী অবস্থান কালে একটি বিশেষ অভিযানিক দল সেখানে যায়। সন্ধ্যায় দলটি রাস্তার পাশের একটি দোকান থেকে মো. হাসিমকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসিম ভুল তথ্য দিয়ে বিজিবিকে অন্য একটি বাড়িতে নিয়ে যায়। এই সুযোগে আরও দুজন মাদক ব্যবসায়ী তাদের কাছে থাকা ইয়াবার চালান নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে পুনরায় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হাসিম তার বাড়িতে অস্ত্র থাকার কথা স্বীকার করে। স্থানীয়দের সহযোগিতায় হাসিমের বাড়িতে তল্লাশি চালিয়ে তার বসতঘর থেকে ৮টি দেশীয় অস্ত্র (২টি কিরিচ, ৬টি দা), ইয়াবা বিক্রির নগদ ১,৯৯,০০০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত হাসিম মৌলভীপাড়া গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে। তাকে উদ্ধারকৃত অস্ত্র ও নগদ টাকাসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর এবং তার বিরুদ্ধে মামলা রুজু করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি জানিয়েছেন, সীমান্ত এলাকায় সব ধরনের অবৈধ কার্যক্রম দমনে বিজিবি'র 'জিরো টলারেন্স' নীতি অব্যাহত থাকবে এবং জাতীয় নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় তাদের এই দৃঢ় অবস্থান ভবিষ্যতেও অটুট থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×