কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক সিএনজি চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৬ আগস্ট) টেকনাফ-কক্সবাজার রুটে আকস্মিক তল্লাশির সময় তাকে আটক করা হয়।
বিজিবি ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি জানান, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী সিএনজি তল্লাশি করা হয়। এ সময় চালকের মাথার কাছে রাখা অডিও স্পিকারের ভেতর কালো স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় এই বিপুল পরিমাণ ইয়াবাগুলো অভিনব কৌশলে লুকানো ছিল।
আটককৃত সিএনজি চালক মো. ইসলাম (২৮), টেকনাফ থানাধীন হাতিয়াঘোনা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে তিনি ইয়াবাগুলো কক্সবাজারে নিয়ে যাচ্ছিলেন।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক আরও বলেন, “আমাদের সৈনিকেরা সীমান্তে দিন-রাত তৎপর থেকে মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে সর্বদা কাজ করে যাচ্ছে। প্রতিকূল আবহাওয়াতেও আমরা নিয়মিত অভিযান চালিয়ে আসছি। ভবিষ্যতেও এসব অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”
সব দলের ঐকমত্যেই জুলাই সনদে স্বাক্ষর, বিরোধীরা ইচ্ছাকৃত অপপ্রচার চালাচ্ছে
আটককৃত আসামি, জব্দকৃত ইয়াবা ও সিএনজি নিয়মিত মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন।




মন্তব্য করুন