হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে বিজিবির গুলিতে প্রাণহানি, ইয়াবা-অস্ত্র উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৪ নভেম্বর ২০২১, ০৪:৩২ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে একজন নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে ইয়াবা ও দেশীয় অস্ত্র।

টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নের মিনা বাজার এলাকায় শনিবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি বিজিবি।

টেকনাফ-২ বিজিবির উপঅধিনায়ক ক্যাপ্টেন মাসুদ রানা শনিবার সকালে নিউজবাংলাকে জানান, মিয়ানমার থেকে ইয়াবার চালান আসতে পারে এমন সংবাদে সীমান্তে টহল জোরদার করে বিজিবি। এরপর রাত ৩টার দিকে ৪ থেকে ৫ জনের একটি দল বাংলাদেশে প্রবেশের সময় তাদের থামার সংকেত দেয়া হয়।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

দলটি টহল দলের ওপর পাথর নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে বিজিবি দুইটি গুলি ছোড়ে। এরপর তারা পালিয়ে গেলে একটি মরদেহ উদ্ধার করা হয়। সেখান থেকে ১ লাখ পিস ইয়াবা ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করে বিজিবি।

মাসুদ রানা আরও জানান, মরদেহ ময়নায়তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে বিজিবির গুলিতে প্রাণহানি, ইয়াবা-অস্ত্র উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে বিজিবির গুলিতে প্রাণহানি, ইয়াবা-অস্ত্র উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৪ নভেম্বর ২০২১, ০৪:৩২ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে একজন নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে ইয়াবা ও দেশীয় অস্ত্র। টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নের মিনা বাজার এলাকায় শনিবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি বিজিবি। টেকনাফ-২ বিজিবির উপঅধিনায়ক ক্যাপ্টেন মাসুদ রানা শনিবার সকালে নিউজবাংলাকে জানান, মিয়ানমার থেকে ইয়াবার চালান আসতে পারে এমন সংবাদে সীমান্তে টহল জোরদার করে বিজিবি। এরপর রাত ৩টার দিকে ৪ থেকে ৫ জনের একটি দল বাংলাদেশে প্রবেশের সময় তাদের থামার সংকেত দেয়া হয়। দলটি টহল দলের ওপর পাথর নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে বিজিবি দুইটি গুলি ছোড়ে। এরপর তারা পালিয়ে গেলে একটি মরদেহ উদ্ধার করা হয়। সেখান থেকে ১ লাখ পিস ইয়াবা ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করে বিজিবি। মাসুদ রানা আরও জানান, মরদেহ ময়নায়তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×