বাংলাদেশের সর্বদক্ষিণ সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণে মানবিক হাত বাড়িয়েছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দরিদ্র, দুঃস্থ ও অসহায় হিন্দু পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান এবং একটি বিশেষ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে তারা।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) দেশের বাংলাদেশ-মায়ানমার আন্তর্জাতিক সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য পাচার ও আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায়, শনিবার, ২৭ সেপ্টেম্বর বিকেলে টেকনাফ সীমান্তবর্তী সাবরাং বিওপি’র নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঐ এলাকার বসবাসরত ৭৩টি গরীব, অসহায় ও দুঃস্থ হিন্দু পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। এই সহায়তা পরিবারগুলোর পূজার আনন্দকে আরও বাড়িয়ে তুলবে।
কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও
অন্যদিকে, একই দিনে দুপুরে সাবরাং বিওপি এলাকায় একটি বিশেষ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পে টেকনাফ ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মোঃ শাহাদাত হোসেন শুভ, এসএমসি কর্তৃক ২২০ জন (পুরুষ-৮৪, মহিলা-১১২ এবং শিশু-২৪) স্থানীয় দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী সরবরাহ করা হয়।
টেকনাফ অঞ্চলের স্থানীয় জনগণ বিজিবির এই মানবিক কার্যক্রমকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। তারা আশা প্রকাশ করে, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।
সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়নে এই ধরনের মানবিক ও সেবামূলক কর্মকাণ্ড নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান পিএসসি।




মন্তব্য করুন