হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩৮ পূর্বাহ্ন

হেলাল উদ্দিন,টেকনাফ :: টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১ হাজার ৪০০ ইয়াবা ও একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ সৈয়দ আহাম্মদ (৪২) নামে এক রোহিঙ্গা অস্ত্রধারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

১২ ফেব্রুয়ারি শনিবার রাতে কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক এএসপি মো. বিল্লাল উদ্দিন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার দুপুর পৌনে ৩টায় টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

এ সময়ে র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের সৈয়দ আহাম্মদ (৪২)কে আটক করা হয়।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

পরে তার সাথে থাকা শপিং ব্যাগ ও দেহ তল্লাশি করে ১টি ম্যাগাজিনসহসহ ১টি বিদেশী তৈরি পিস্তল ও ১ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটককৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩৮ পূর্বাহ্ন
Print Image
হেলাল উদ্দিন,টেকনাফ :: টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১ হাজার ৪০০ ইয়াবা ও একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ সৈয়দ আহাম্মদ (৪২) নামে এক রোহিঙ্গা অস্ত্রধারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। ১২ ফেব্রুয়ারি শনিবার রাতে কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক এএসপি মো. বিল্লাল উদ্দিন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার দুপুর পৌনে ৩টায় টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময়ে র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের সৈয়দ আহাম্মদ (৪২)কে আটক করা হয়। পরে তার সাথে থাকা শপিং ব্যাগ ও দেহ তল্লাশি করে ১টি ম্যাগাজিনসহসহ ১টি বিদেশী তৈরি পিস্তল ও ১ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আটককৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×