হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে বিপুল মাদকসহ আটক ১

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩, ০৯:২২ অপরাহ্ন

কক্সবাজারের সীমান্ত শহর টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৯৩৪ ক্যান বিয়ার ও ৩৪ বোতল বিদেশি মদসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটককৃত মাদক ব্যবসায়ী মোসা. হুমায়রা আক্তার টেকনাফ পৌরসভার ৪নং ওয়ার্ড ইসলামাবাদ এলাকার ছলিম উল্লাহর মেয়ে ও মো. ইসমাইলের স্ত্রী।

শুক্রবার (১৫ ডিসেম্বর) টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ ওসমান গনি গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ ওসমান গনি জানান, শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোররাতে আমার নেতৃত্বে টেকনাফ মডেল থানার একটি চৌকষ টিম গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভাস্থ ৪নং ওয়ার্ডের পশ্চিম ইসলামাবাদ সাকিনের পলাতক আসামি মৃত আব্দুল মোনাফের ছেলে মো. ইসমাইলের বাড়িতে অভিযান চালায়। দীর্ঘ ১ ঘণ্টা অভিযানে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সদস্য আসামি হুমায়রা আক্তারকে আটক করা হয়।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

ওসি জানান, অভিযানে ৯৩৪ ক্যান বিয়ার ও ৩৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী চক্রের আরও ২ জন অজ্ঞাতনামা আসামি সু-কৌশলে পালিয়ে যায়।

তিনি আরও জানান, সংঘবদ্ধ মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন। মাদক কারবারি চক্রদের অন্যান্য পলাতক সদস্যদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে বিপুল মাদকসহ আটক ১

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে বিপুল মাদকসহ আটক ১

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩, ০৯:২২ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের সীমান্ত শহর টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৯৩৪ ক্যান বিয়ার ও ৩৪ বোতল বিদেশি মদসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী মোসা. হুমায়রা আক্তার টেকনাফ পৌরসভার ৪নং ওয়ার্ড ইসলামাবাদ এলাকার ছলিম উল্লাহর মেয়ে ও মো. ইসমাইলের স্ত্রী। শুক্রবার (১৫ ডিসেম্বর) টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ ওসমান গনি গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ ওসমান গনি জানান, শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোররাতে আমার নেতৃত্বে টেকনাফ মডেল থানার একটি চৌকষ টিম গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভাস্থ ৪নং ওয়ার্ডের পশ্চিম ইসলামাবাদ সাকিনের পলাতক আসামি মৃত আব্দুল মোনাফের ছেলে মো. ইসমাইলের বাড়িতে অভিযান চালায়। দীর্ঘ ১ ঘণ্টা অভিযানে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সদস্য আসামি হুমায়রা আক্তারকে আটক করা হয়। ওসি জানান, অভিযানে ৯৩৪ ক্যান বিয়ার ও ৩৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী চক্রের আরও ২ জন অজ্ঞাতনামা আসামি সু-কৌশলে পালিয়ে যায়। তিনি আরও জানান, সংঘবদ্ধ মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন। মাদক কারবারি চক্রদের অন্যান্য পলাতক সদস্যদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×