হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে মানবপাচারকারীর পাহাড়ী ঘাঁটিতে বন্দি ২৪ রোহিঙ্গাকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৪:৩৭ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার গহীন পাহাড়ে রুদ্ধশ্বাস চিরুনি অভিযান চালিয়ে মানবপাচারের শিকার ২৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫।

র‍্যাব-১৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি সাগরপথে মানবপাচারকারী চক্রের সক্রিয়তা বেড়ে যাওয়ায় র‍্যাব মানবপাচারবিরোধী অভিযান জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় গত ২৯ অক্টোবর (মঙ্গলবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) ও সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) র‍্যাবের দুটি টিম অধিনায়কের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে উত্তর শীলখালীর গহীন পাহাড়ে যৌথ অভিযান চালায়।

দীর্ঘ তিন ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানের পর র‍্যাব সদস্যরা মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে পাচারের উদ্দেশ্যে জিম্মি করে রাখা ২৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ১০ জন নারী ও ১০ জন শিশু রয়েছে।

র‍্যাব জানায়, তাদের উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারী দালাল চক্রের সদস্যরা কৌশলে পাহাড়ের গভীরে পালিয়ে যায়।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানান, ৩-৪ দিন আগে কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি দালাল চক্র মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে তাদের নিয়ে আসে। পরে উত্তর শীলখালীর পাহাড়ের চূড়ায় রোকসানার ঘরে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক আটকে রাখে।

জিজ্ঞাসাবাদে পাচারচক্রের পাঁচ সদস্যের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। এ ঘটনায় পাচারচক্রের সংশ্লিষ্ট সদস্যসহ আরও ৬-৭ জনকে অজ্ঞাতনামা আসামি করে ২০১২ সালের মানবপাচার প্রতিরোধ ও দমন আইনের ৭/৮/১০ ধারায় টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, মানবপাচারকারীদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে মানবপাচারকারীর পাহাড়ী ঘাঁটিতে বন্দি ২৪ রোহিঙ্গাকে উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে মানবপাচারকারীর পাহাড়ী ঘাঁটিতে বন্দি ২৪ রোহিঙ্গাকে উদ্ধার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৪:৩৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার গহীন পাহাড়ে রুদ্ধশ্বাস চিরুনি অভিযান চালিয়ে মানবপাচারের শিকার ২৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫। র‍্যাব-১৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি সাগরপথে মানবপাচারকারী চক্রের সক্রিয়তা বেড়ে যাওয়ায় র‍্যাব মানবপাচারবিরোধী অভিযান জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় গত ২৯ অক্টোবর (মঙ্গলবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) ও সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) র‍্যাবের দুটি টিম অধিনায়কের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে উত্তর শীলখালীর গহীন পাহাড়ে যৌথ অভিযান চালায়। দীর্ঘ তিন ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানের পর র‍্যাব সদস্যরা মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে পাচারের উদ্দেশ্যে জিম্মি করে রাখা ২৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ১০ জন নারী ও ১০ জন শিশু রয়েছে। র‍্যাব জানায়, তাদের উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারী দালাল চক্রের সদস্যরা কৌশলে পাহাড়ের গভীরে পালিয়ে যায়। উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানান, ৩-৪ দিন আগে কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি দালাল চক্র মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে তাদের নিয়ে আসে। পরে উত্তর শীলখালীর পাহাড়ের চূড়ায় রোকসানার ঘরে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক আটকে রাখে। জিজ্ঞাসাবাদে পাচারচক্রের পাঁচ সদস্যের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। এ ঘটনায় পাচারচক্রের সংশ্লিষ্ট সদস্যসহ আরও ৬-৭ জনকে অজ্ঞাতনামা আসামি করে ২০১২ সালের মানবপাচার প্রতিরোধ ও দমন আইনের ৭/৮/১০ ধারায় টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, মানবপাচারকারীদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×