হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে মানব পাচারকারীদের ২০ আস্তানা গুঁড়িয়ে দিল পুলিশ-বিজিবি

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের টেকনাফে মানব পাচারের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে এক কিশোরকে উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি। এ সময় মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত…

কক্সবাজারের টেকনাফে মানব পাচারের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে এক কিশোরকে উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি। এ সময় মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজারছড়া ও আশপাশের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মানব পাচারকারীদের প্রায় ২০টি আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়।

পুলিশ সুত্রে জানা যায়, গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়ন থেকে ১৬ বছর বয়সী এক কিশোরকে পাচারের উদ্দেশ্যে প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয়। পরে তাকে টেকনাফের রাজারছড়া এলাকায় নিয়ে একটি আস্তানায় আটকে রাখা হয়।খবর পেয়ে টেকনাফ মডেল থানার পুলিশ রাজারছড়া এলাকায় অভিযান চালিয়ে কিশোরটিকে উদ্ধার করে।

এ সময় তৌহিদুল আলম (২২) ও আবু ছাদেক (২৫) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।পুলিশের ভাষ্য, গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ এবং উদ্ধার হওয়া কিশোরের দেওয়া তথ্যের ভিত্তিতে মানব পাচারকারীদের আস্তানা সম্পর্কে তথ্য পাওয়া যায়।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

এর ভিত্তিতে আজ রোববার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত টেকনাফ মডেল থানা পুলিশ ও টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) সদস্যরা রাজারছড়া ও সংলগ্ন পাহাড়ি এলাকায় যৌথ অভিযান চালান। অভিযানে মানব পাচারের কাজে ব্যবহৃত প্রায় ২০টি আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করেন। তিনি অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: টেকনাফে মানব পাচারকারীদের ২০ আস্তানা গুঁড়িয়ে দিল পুলিশ-বিজিবি সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের টেকনাফে মানব পাচারের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে এক কিশোরকে উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি। এ সময় মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভি। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে মানব পাচারকারীদের ২০ আস্তানা গুঁড়িয়ে দিল পুলিশ-বিজিবি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে মানব পাচারকারীদের ২০ আস্তানা গুঁড়িয়ে দিল পুলিশ-বিজিবি

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে মানব পাচারের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে এক কিশোরকে উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি। এ সময় মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজারছড়া ও আশপাশের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মানব পাচারকারীদের প্রায় ২০টি আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়। পুলিশ সুত্রে জানা যায়, গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়ন থেকে ১৬ বছর বয়সী এক কিশোরকে পাচারের উদ্দেশ্যে প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয়। পরে তাকে টেকনাফের রাজারছড়া এলাকায় নিয়ে একটি আস্তানায় আটকে রাখা হয়।খবর পেয়ে টেকনাফ মডেল থানার পুলিশ রাজারছড়া এলাকায় অভিযান চালিয়ে কিশোরটিকে উদ্ধার করে। এ সময় তৌহিদুল আলম (২২) ও আবু ছাদেক (২৫) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।পুলিশের ভাষ্য, গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ এবং উদ্ধার হওয়া কিশোরের দেওয়া তথ্যের ভিত্তিতে মানব পাচারকারীদের আস্তানা সম্পর্কে তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে আজ রোববার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত টেকনাফ মডেল থানা পুলিশ ও টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) সদস্যরা রাজারছড়া ও সংলগ্ন পাহাড়ি এলাকায় যৌথ অভিযান চালান। অভিযানে মানব পাচারের কাজে ব্যবহৃত প্রায় ২০টি আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করেন। তিনি অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×