কক্সবাজারের টেকনাফে অপহরণকারীদের হাতে জিম্মি হয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরে আসার পরও নিরাপত্তাহীনতায় ভুগছেন আব্দুর রহমান ও তার পরিবার। মামলা প্রত্যাহার না করলে বসতভিটা দখল এবং ফের অপহরণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী আব্দুর রহমান টেকনাফের উলুবনিয়া ডেইলপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে। পরিবারের অভিযোগ, কিছুদিন আগে আব্দুর রহমানকে অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা।
পরে পরিবারের পক্ষ থেকে মুক্তিপণ দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার পর আইনি প্রতিকার চেয়ে আদালতে মামলা করেন আব্দুর রহমানের পরিবার।
তবে মামলা দায়েরের পর থেকেই নতুন করে চাপ ও হুমকির মুখে পড়েছে পরিবারটি। আব্দুর রহমানের বাবা আবুল কাশেমের অভিযোগ, একই এলাকার অভিযুক্ত সৈয়দ আলম মামলা প্রত্যাহারের জন্য তাকে হুমকি দিচ্ছেন।
টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক
মামলা প্রত্যাহার না করলে তাদের বসতভিটা দখল করে নেওয়া এবং পরিবারের সদস্যদের আবারও অপহরণ করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় আব্দুর রহমান ও তার পরিবারের সদস্যদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
পরিবারের দাবি, অপহরণের ঘটনায় দায়ের করা মামলাটি সুষ্ঠুভাবে তদন্তের পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। অভিযোগের বিষয়ে অভিযুক্ত সৈয়দ আলমের বক্তব্য জানা সম্ভব হয়নি।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: টেকনাফে মামলা প্রত্যাহার না করলে বসতভিটা দখলের হুমকির অভিযোগ সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের টেকনাফে অপহরণকারীদের হাতে জিম্মি হয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরে আসার পরও নিরাপত্তাহীনতায় ভুগছেন আব্দুর রহমান ও তার পরিবার।। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন