হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে মুঠোফোনে ডেকে নেওয়ার পর মিলল গুলিবিদ্ধ লাশ

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ০২:১০ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা আশ্রয়শিবিরের ভেতর থেকে স্থানীয় এক বাসিন্দার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ছয়টার দিকে নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম আবদুর রহিম (৪২)। তিনি টেকনাফের নয়াপাড়া মোচনী গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে। তিনি ৯টি গুলিতে বিদ্ধ হয়েছেন। ঘটনাস্থল থেকে ছয়টি গুলির খোসা ও একটি গুলি উদ্ধার করা হয়েছে।

রোহিঙ্গা আশ্রয়শিবিরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত টেকনাফ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক কাওসার শিকদার বলেন, নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা আশ্রয়শিবিরের বি ব্লক–সংলগ্ন বিকাশ মোড় এলাকায় ওই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ পড়ে ছিল। আশ্রয়শিবিরের লোকজনের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আবদুর রহিমের স্ত্রী ছারা খাতুন জানান, গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে এক ব্যক্তি আবদুর রহিমের মুঠোফোনে কল দেন। ওই ব্যক্তির ডাকে আবদুর রহিম ঘর থেকে বের হয়ে রাতে আর ফেরেননি। সকালে রোহিঙ্গা আশ্রয়শিবিরের ভেতরে লাশটি পাওয়া যায়। আবদুর রহিমের চোখের পাশে গুলির চিহ্ন রয়েছে, কপালও থেঁতলানো।

আরও পড়ুন

ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা হবে। হত্যার রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে মুঠোফোনে ডেকে নেওয়ার পর মিলল গুলিবিদ্ধ লাশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে মুঠোফোনে ডেকে নেওয়ার পর মিলল গুলিবিদ্ধ লাশ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ০২:১০ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা আশ্রয়শিবিরের ভেতর থেকে স্থানীয় এক বাসিন্দার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ছয়টার দিকে নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম আবদুর রহিম (৪২)। তিনি টেকনাফের নয়াপাড়া মোচনী গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে। তিনি ৯টি গুলিতে বিদ্ধ হয়েছেন। ঘটনাস্থল থেকে ছয়টি গুলির খোসা ও একটি গুলি উদ্ধার করা হয়েছে। রোহিঙ্গা আশ্রয়শিবিরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত টেকনাফ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক কাওসার শিকদার বলেন, নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা আশ্রয়শিবিরের বি ব্লক–সংলগ্ন বিকাশ মোড় এলাকায় ওই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ পড়ে ছিল। আশ্রয়শিবিরের লোকজনের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। নিহত আবদুর রহিমের স্ত্রী ছারা খাতুন জানান, গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে এক ব্যক্তি আবদুর রহিমের মুঠোফোনে কল দেন। ওই ব্যক্তির ডাকে আবদুর রহিম ঘর থেকে বের হয়ে রাতে আর ফেরেননি। সকালে রোহিঙ্গা আশ্রয়শিবিরের ভেতরে লাশটি পাওয়া যায়। আবদুর রহিমের চোখের পাশে গুলির চিহ্ন রয়েছে, কপালও থেঁতলানো। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা হবে। হত্যার রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×