টেকনাফে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে বিদেশী পিস্তল, দেশীয় অস্ত্র ও প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের ইয়াবাসহ ১ জন কুখ্যাত সন্ত্রাসী আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তি হচ্ছেন, টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড রাজারছড়ার মৃত হাজী সৈয়দ আহমেদ (প্রকাশ মুলা) এর ছেলে হামিদ হোসেন (৩৫)।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে এসব তথ্য করেন।
তিনি বলেন,রবিবার (৩১ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও পুলিশের সমন্বয়ে টেকনাফ থানাধীন রাজারছড়া সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে ১টি ৭.৬২ মিঃ মিঃ বিদেশী পিস্তল, ৯টি দেশীয় অস্ত্র ও প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের ১ হাজার পিস ইয়াবাসহ একজন কুখ্যাত সন্ত্রাসী ও মাদক কারবারীকে আটক করা হয়। জব্দকৃত আলামত ও আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।




মন্তব্য করুন