হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, নারী-শিশুসহ নিহত ২

শহিদুল ইসলাম ::

শহিদুল ইসলাম ::

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের টেকনাফে সাগরপথে মিয়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে এক নারী ও এক শিশুসহ দুজন নিহত হয়েছেন।এ ঘটনায় ৮ বাংলাদেশি ও ৮ রোহিঙ্গাসহ ১৬ জনকে জীবিত উদ্ধা…

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মিয়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে এক নারী ও এক শিশুসহ দুজন নিহত হয়েছেন।এ ঘটনায় ৮ বাংলাদেশি ও ৮ রোহিঙ্গাসহ ১৬ জনকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এখনো এক নারী নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত দুইটার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নৌকাঘাট এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মিয়ানমার থেকে সাগরপথে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে নৌকায় থাকা ৮ বাংলাদেশি ও ৮ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেন।

পরে তাঁদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। ওসি জানান, অভিযানের সময় এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

ঢাকায় আসছে রোমানিয়া দূতাবাস: চার দিনের বিশেষ কনস্যুলার সেবা

এ ছাড়া আরও এক নারী নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান ও অনুসন্ধান চলছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, তাঁরা প্রায় এক বছর আগে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন। পরে সাগরপথে তাঁরা বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন।ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, কী কারণে নৌকাটি ডুবে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত দালালদের শনাক্ত ও তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তদন্ত চলছে।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, নারী-শিশুসহ নিহত ২ সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের টেকনাফে সাগরপথে মিয়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে এক নারী ও এক শিশুসহ দুজন নিহত হ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, নারী-শিশুসহ নিহত ২

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, নারী-শিশুসহ নিহত ২

প্রতিবেদক: শহিদুল ইসলাম :: | প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে সাগরপথে মিয়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে এক নারী ও এক শিশুসহ দুজন নিহত হয়েছেন।এ ঘটনায় ৮ বাংলাদেশি ও ৮ রোহিঙ্গাসহ ১৬ জনকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এখনো এক নারী নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত দুইটার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নৌকাঘাট এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিয়ানমার থেকে সাগরপথে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে নৌকায় থাকা ৮ বাংলাদেশি ও ৮ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেন। পরে তাঁদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। ওসি জানান, অভিযানের সময় এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আরও এক নারী নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান ও অনুসন্ধান চলছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, তাঁরা প্রায় এক বছর আগে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন। পরে সাগরপথে তাঁরা বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন।ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, কী কারণে নৌকাটি ডুবে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত দালালদের শনাক্ত ও তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তদন্ত চলছে।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×