হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে র‍্যাবের অভিযানে ১.৭ লাখ ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১১ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে র‍্যাব-১৫ এর বিশেষ অভিযানে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিব পাড়া এলাকায় একটি বাড়ি থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, টেকনাফ সদর ইউপির ছোট হাবিব পাড়া এলাকার একটি টিনশেড বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ করা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস দল ওই বাড়িতে অভিযান চালায়।

অভিযান চলাকালে ওই বাড়ির ভেতর থেকে ইসমত আরা (২৪), মো. আবদুর রহিম (৩০) এবং শামীনারা বেগম (৩৬) নামের তিন মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১,৭০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি স্মার্টফোন এবং দুটি বাটন ফোন জব্দ করা হয়। তবে, অভিযানের সময় তাদের সহযোগী মো. হাসান (২৪) পালিয়ে যেতে সক্ষম হয়।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

আটককৃতদের মধ্যে ইসমত আরা উখিয়ার কুতুপালং ক্যাম্পের পুরাতন রোহিঙ্গা এবং আবদুর রহিম ও শামীনারা বেগম টেকনাফের বাসিন্দা।

উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ‌র‍্যাবের সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে র‍্যাবের অভিযানে ১.৭ লাখ ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে র‍্যাবের অভিযানে ১.৭ লাখ ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১১ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে র‍্যাব-১৫ এর বিশেষ অভিযানে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিব পাড়া এলাকায় একটি বাড়ি থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, টেকনাফ সদর ইউপির ছোট হাবিব পাড়া এলাকার একটি টিনশেড বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ করা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস দল ওই বাড়িতে অভিযান চালায়। অভিযান চলাকালে ওই বাড়ির ভেতর থেকে ইসমত আরা (২৪), মো. আবদুর রহিম (৩০) এবং শামীনারা বেগম (৩৬) নামের তিন মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১,৭০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি স্মার্টফোন এবং দুটি বাটন ফোন জব্দ করা হয়। তবে, অভিযানের সময় তাদের সহযোগী মো. হাসান (২৪) পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃতদের মধ্যে ইসমত আরা উখিয়ার কুতুপালং ক্যাম্পের পুরাতন রোহিঙ্গা এবং আবদুর রহিম ও শামীনারা বেগম টেকনাফের বাসিন্দা। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ‌র‍্যাবের সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×